রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

পুঠিয়ায় কৃষকদলের সমাবেশ

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ২৬৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়ায় শিলমাড়িয়া ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকেলে শিলমাড়িয়া ইউনিয়নের পচামাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা কৃষকদলের আহ্বায়ক শফিকুল আলম সমাপ্ত। প্রধান বক্তা ছিলেন রাজশাহী জেলা কৃষকদলের সদস্য সচিব আকুল হোসেন মিঠু। সমাবেশে সভাপতিত্ব করেন আসাদুল ইসলাম শাহ্।

শিলমাড়িয়া ইউনিয়ন কৃষকদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু হায়াৎ, পুঠিয়া উপজেলা কৃষকদলের আহ্বায়ক রিপন রেজা, সদস্য সচিব মাহাবুবুর রহমান ও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মাহবুবুল আলম মিঠু।

সমাবেশে আওয়ামীলীগ সরকারের সময় কৃষি পন্য উৎপাদনে সার বীজ নিয়ে তাদের ভোগান্তির কথা তুলে ধরেন স্থানীয় কৃষকরা। এসময়ে স্থানীয় কৃষকদলের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক কৃষক উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin