রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

আহত বিএনপি নেতা শাওয়াল এর পাশে বিএনপি নেতৃবৃন্দ

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: গত ৮ ফেব্রুয়ারী ২০২৫ইং তারিখ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল, শীতবস্ত্র বিতরণ ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন উপলক্ষে কর্মী সমাবেশের আয়োজন করা হয় রাজশাহীর গোদাগাড়ীতে। উপজেলার পিরিজপুর হাইস্কুল মাঠে আয়োজিত এই সমাবেশে যোগ দিতে যাওয়ার সময় বিএনপি নেতাদের উপর হামলার ঘটনা ঘটে। বিকেল চারটার দিকে আব্দুস সালাম শাওয়াল তার নিজ বাড়ী থেকে জিয়া ফাউন্ডেশনের সহকারী মহাসচিব অধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহমুদ বিপ্লব ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনারুল সরকারকে সঙ্গে নিয়ে প্রাইভেট কার যোগে সমাবেশে যাচ্ছিলেন। আব্দুল্লাহ আল মাহমুদ বিপ্লব নিজে প্রাইভেট কারের চালক ছিলেন। তিনি নিজেও আঘাত পান।
মঙ্গলবার আহত আব্দুস সালাম শাওয়ালকে তাঁর নিজ বাসভবনে দেখতে যান বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাইদ চাঁদ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, সদস্য রুকুনুজ্জামান আলম, রায়হানুল আলম রায়হান, গোলাম মোস্তফা মামুন, তাজমুল তান টুটুল, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আনারুল সরকার ও গোদাগাড়ী উপজেলা বিএনপি’র সদস্য এডভোকেট সুলতানুল ইসলাম তারেকসহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা শাওয়াল এর শরীরের অবস্থার খোঁজ খবর নেন এবং এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেইসাথে দোষিদের শাস্তির দাবী জানান।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin