রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

রাজশাহী বিভাগীয় আন্তঃপ্রাতিষ্ঠানিক বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

  • প্রকাশ সময় শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৭২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিভাগীয় আন্তঃপ্রাতিষ্ঠানিক বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। শুক্রবার সকালে রাজশাহীর বায়া সরকারি শিশু পরিবার মাঠ প্রাঙ্গণে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দিন। বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক(যুগ্মসচিব) সৈয়দ মোস্তাক হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তর ঢাকার মহাপরিচালক সাইদুর রহমান খান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান ও অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আক্তার। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন রাজশাহী বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক তাপস ফলিয়া। এছাড়াও সমাজসেবা কার্যালয় রাজশাহীসহ বিভাগের প্রতিটি জেলার কর্মকর্তা-কর্মচারী ও শিশুরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার ড. হামিদুল ইসলাম। উল্লেখ্য বৃহস্পতিবার সকালে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। রাজশাহী বিভাগের আটটি শিশু পরিবার সহ মোট ১০ টি প্রতিষ্ঠান এতে অংশগ্রহণ করে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin