রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

চাঁদাবাজী ও সন্ত্রাসী রোধে রাজশাহীর নিমতলা মোড়ে বসানো হলো পাঁচটি সিসি ক্যামেরা

  • প্রকাশ সময় শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ৫৬০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর রাজপাড়ার থানাধীন নিমতলা মোড়ে চাঁদাবাজী ও সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে আরএমপি পাঁচটি সিসি ক্যামেরা বসিয়েছে। আজ শনিবার রাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিসি ক্যামেরার কার্যক্রম উদ্বোধন করেন রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম।
এ সময়ে তিনি বলেন, সন্ত্রাসীরা বেশী নয়। তাদের দেখে ভয় পাওয়ারও কোন প্রয়োজন নাই। এখন সময় এসেছে রুখে দাঁড়ানোর। বর্তমান যুগ মিডিয়া ও ডিজিটাল যুগ। সবার হাতে ক্যামেরা আছে। যেখানেই এই ধরনের কার্যক্রম হবে। তাৎক্ষণিক থানায় খবর দেয়ার জন্য অনুরোধ করেন তিনি।
তিনি আরো বলেন, যতবড় শক্তিশালী ব্যক্তিই হোক না কেন, অপরাধ করে কেউ পার পাবেনা। বর্তমান আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক রাজশাহী শহরকে নিচ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢাকার জন্য প্রতিটি মোড়ে মোড়ে ও গুরুত্বপূর্ণস্থানে সিসি ক্যামেরা স্থাপন করেছে। এর ফলে কেউ অপরাধ করে পার পাচ্ছেনা। ধরা তাকেই পড়তে হচ্ছে। এখন থেকে এই নিমতলা মোড়ে আর কেউ ছিন্তাই, চাঁদাবাজী করে সাহস পাবেনা বলে জানান তিনি। সেইসাথে এই মোড়ে একটি বিট পুলিশিং কার্যালয় করা যায় কিনা সে বিষয়ে তাদের চিন্তা রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
ওসি আরো বলেন, দেশ এখন একটা গভীর সংকটময় মুহুর্ত পার করছে। প্রতিদিন করোনায় শত শত লোক মারা যাচ্ছে। হাজার হাজার লোক করোনায় আক্রান্ত হচ্ছে। এই অবস্থা থেকে বাঁচতে সরকারী নির্দেশনা মেনে চলা, বাড়ির বাহিরে আসলে মাস্ক পরা এবং সামাজিক দুরত্ব বজায় রাখার পরামর্শ দেন তিনি। বক্তব্য শেষে তিনি সিসি ক্যামেরার উদ্বোধন ঘোষনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিমতলা মোড় ব্যবসায়ী সমিতির সভাপতি মোয়াজ্জেম হোসেন। উপস্থিত ছিলেন রাজপাড়া থানার এএসআই মামুন,অত্র সমিতির সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মেরাজ আলী, ক্যাশিয়ার আব্দুল করিম, সহ-সাধারণ সম্পাদক সিদ্দিক হোসেন ও প্রচার সম্পাদক আকাশ হোসেন রুবেলসহ অন্যান্য সদস্যবৃন্দ এবংঅত্র এলাকারা সাধারণ জনগণ।
উল্লেখ্য চলতি মাসের ১৬ তারিখ শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে একদল সন্ত্রাসী ও চাঁদাবাজ হামলা চালিয়ে ব্যবসায়ীদের মারপিট করে গুরুতর আহত ও টাকা লুট করে নিয়ে যায়। সন্ত্রাসীদের গ্রেফতার ও মারপিটের প্রতিবাদে পরের দিন শনিবার বেলা ১০টার দিকে নগরীর নিমতলা মড়ে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে মানববন্ধন করে। এসময়ে তারা দ্রুত সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য আইনশৃংখলাবাহিনীর প্রতি দাবী জানান। তাদের দাবীর প্রেক্ষিতে রাজপাড়া থানায় সন্ত্রাসীদের নামে মামলা করা হয়েছে।

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin