রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

বিএনপি নেতা শাহীন শওকতের সহধর্মিণীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ

  • প্রকাশ সময় রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ৪০৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: দেখতে দেখতে সময় পার হয়ে যায়। সময়ের সাথে পাল্লা দিয়ে চলে যায় দিন। দিনের পরে দিন চলে যেয়ে আসে মাস। আর মাসের পরে মাস চলে যেয়ে আসে বছর। এভাবেই বছর পার হয়ে চলে এলো বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটি’র রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত এর সহধর্মিণী মমতাজ শিরিন দিলরুবা শওকতের প্রথম মৃত্যুবার্ষিকী। আজ পহেলা আগস্ট তাঁর প্রথম মৃত্যুবার্ষিকী।
মমতাজ শিরিন দিলরুবা ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় মুন্নুজান হলের সাবেক সভাপতি, রংপুর জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক ও রাজশাহী চেম্বার অফ কমার্স এর সাবেক সদস্য ছিলেন।
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী বিএনপি’র এই নেত্রী এক বছর পূর্বে এই দিনে পৃথিবীর সমস্ত মায়া ত্যাগ করে চলে গেছেন না ফেরার দেশে। তিনি ছাত্রজীবন থেকেই শহীদ জিয়া ও জাতীয়তাবাদী দর্শন কে বুকে ধারণ করে জিয়া পরিবারের প্রতি আস্থা রেখে দলীয় কার্যক্রমে নিজেকে যুক্ত রেখেছিলেন। দলকে শক্তিশালী ও সুসংগঠিত করতে মরহুমা দিলরুবা শওকতের অবদান চির স্মরনীয় হয়ে থাকবে।
তার পরিবারের পক্ষ থেকে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে দোয়া চাওয়া হয়েছে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin