বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন প্রধানমন্ত্রীকে ক্যাপ এবং গেঞ্জি উপহার বিএমডিএ এর সাথে রেহান আসিফ আসাদ মতবিনিময় সভা কৃষক ও কৃষি বাঁচলে দেশ বাঁচবে, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় প্রধানমন্ত্রী

রাজশাহী মহানগরীতে ছিনতাই হওয়া অটোরিক্সা এক ঘন্টায় উদ্ধার করল পুলিশ, আটক ২

  • প্রকাশ সময় সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ৫১১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে ছিনতাই হওয়া অটোরিক্সা এক ঘন্টার মধ্যে উদ্ধার করেছে আরএমপি’র কাটাখালী থানা পুলিশ।সেইসাথে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছেন তারা। গ্রেফতারকৃতরা হলেন নগরীর মতিহার থানার বাজে কাজলার শামিনুর রহমানের ছেলে আমিনুল ইসলাম শান্ত (২০) ও ফুলতলা কড়ইতলা গ্রামের জমসেদ আলীর ছেলে শাকিব (১৯)।

ঘটনা সূত্রে জানা যায়, গত ১ আগস্ট ২০২১ রাত সাড়ে ৯ টায় রিমনের ভাড়ায় চালিত অটোরিক্সা লক্ষীপুর মোড় হতে কাটাখালী বাজারে আসার জন্য আসামী আমিনুল ও শাকিব ১৫০ টাকা ভাড়া চুক্তি করেন। রিমন অটোরিক্সা করে তাদের নিয়ে রাত ১০.২০ টায় কাটাখালী বাজারে পৌছায়। কিন্তু আসামীরা আরো একটু সামনে এগিয়ে দেওয়ার কথা বলেন রিমনকে। রিমন তাদের নিয়ে কাপাসিয়া বাজার সংলগ্ন রাস্তার পাশে পৌঁছালে আসামীরা অটো চালক রিমনের চোখে বিশাক্ত স্প্রে করে তার অটোরিক্সা ছিনতাই করে নিয়ে যায়। এ সময়ে অটো চালক দ্রুত কাটাখালী থানায় অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।

তার অভিযোগের প্রেক্ষিতে তদন্তকারী কর্মকর্তা কাটাখালী থানার এসআই আজাহারুল ইসলাম ও তার টিম তাৎক্ষনিক অটোরিক্সা উদ্ধার অভিযানে নামেন। শেষে রাত সাড়ে ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নগরীর কাটাখালী থানার মাহেন্দ্র বাইপাসে ছিনতাই হওয়া অটোরিক্সা উদ্ধার করেন করেন পুলিশ। সেইসাথে ছিনতাইকারী আমিনুল ইসলাম শান্ত ও শাকিবকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin