রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

ডেঙ্গু, চিকুনগুনিয়া ও এডিস মশার প্রজনন রোধে রাসিকের বিভিন্ন উদ্যোগ গ্রহণ

  • প্রকাশ সময় সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ৩৯৩ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও এডিস মশার প্রজনন রোধে রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উদ্যোগগুলো যথাযথভাবে বাস্তবায়নে রাসিকের স্বাস্থ্য বিভাগ ও পরিচ্ছন্ন বিভাগের এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে নগরভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, বিগত ১৫ মাস ধরে করোনা পরিস্থিতির মধ্যে দিয়ে অতিবাহিত করছি। করোনা বিশ^ তথা আমাদের দেশকে তছনছ করে দিয়েছে। এমনই পরিস্থিতিতে করোনার পাশাপাশি এডিস মশাবাহিত ডেঙ্গু, চিকুনগুনিয়া রোগ বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে। সরকার এ বিষয়ে সচেতন করতে নানা উদ্যোগ গ্রহণ করেছে। এটি প্রতিরোধে সকলের সহযোগিতা প্রয়োজন। সবাইকে নিয়েই রাজশাহীকে সুরক্ষিত রাখতে চাই।
তিনি বলেন, পরিচ্ছন্ন ও স্বাস্থ্য বিভাগের রয়েছে অনেক সাফল্য। সেই সাফল্যকে ধরে রাখতে হবে। ডেঙ্গু, চিকুনগুনিয়া ও এডিস মশার প্রজনন রোধে নাগরিকদের সচেতন করতে বাড়ি বাড়ি বার্তা পৌছে দিতে হবে। এ কাজে কাউন্সিলরবৃন্দের ভূমিকা রাখতে হবে। স্বচ্ছ পানিতে থাকা এডিস মশার প্রজনন রোধে টব, ফ্রিজ, এসিতে জমে থাকা পানি দ্রুত অপসারণ করতে হবে। একইসাথে নির্মাণাধীন ভবনসমূহে জমে থাকা পানি অতি দ্রুততম সময়ে অপসারণের ব্যবস্থা করতে হবে। এটি রোধে দ্রুত কর্মপরিকল্পনা গ্রহণে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন মেয়র।
সভায় জানানো হয়, মশা নিয়ন্ত্রণে অংকুরে বিনাস লারভা ও পিপা নিধন ব্লক ভিত্তিক কার্যক্রম নিয়মিত পরিচালনা, ডেঙ্গুরোগ প্রতিরোধ ও উড়ন্ত মশা নিয়ন্ত্রণে ফগার মেশি স্প্রে, কীটনাশক স্প্রে, জঙ্গল আগাছা কর্তন ও ড্রেন পরিস্কার করে লারভী সাইড কীটনাশক স্প্রে করা হবে। জনসচেতনতার নগরীর সকল মসজিদে জুম্মার খুতবায় সচেতনতা বার্তা প্রদান করা হবে। এছাড়া সিটি কর্পোরেশনের ওয়েবসাইট ও ফেসবুক পেইজের মাধ্যমে সচেতনতামূলক বার্তা প্রচার করা হবে।

রাসিকের বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি, প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ডেঙ্গু, চিকুনগুনিয়া ও এডিস মশার প্রজনন রোধে করণীয় বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার এফএএম আঞ্জুমান আরা বেগম।
বক্তব্য দেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) রাজশাহী কার্যালয়ের সহকারী পরিচালক ডাক্তার নাজমা আখতার, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, রিয়েল এস্টেট এন্ড ডেভেলপমেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাজী।
সভায় শিক্ষা, স্বাস্থ্য পরিবার পরিকল্পনা স্থায়ী কমিটির সভাপতি ৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকু, প্যানেল মেয়র-৩ ও ১নং সংরক্ষিত আসনের কাউন্সিলর তাহেরা খাতুন, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ২৮নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল হাসান বাচ্চু, ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান, ২০নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ারুল আমিন, ১১নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম তজু, ৩নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মুসলিমা বেগম বেলী, ৯নং সংরক্ষিত আসনের কাউন্সিলর লাইলী বেগম, ৭নং সংরক্ষিত আসনের কাউন্সিলর উম্মে সালমা, ৬নং সংরক্ষিত আসনের কাউন্সিলর আয়েশা খাতুন, ৪নং সংরক্ষিত আসনের কাউন্সিলর শিরিন আরা, রাসিকের সচিব মশিউর রহমান, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মামুন ডলার ও পরিচ্ছন্ন কর্মকর্তা মনিটরিং সাজ্জাদ আলী উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin