বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন প্রধানমন্ত্রীকে ক্যাপ এবং গেঞ্জি উপহার বিএমডিএ এর সাথে রেহান আসিফ আসাদ মতবিনিময় সভা কৃষক ও কৃষি বাঁচলে দেশ বাঁচবে, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় প্রধানমন্ত্রী

গোদাগাড়ীর রিশিকুল ইউনিয়নে সুষ্ঠুভাবে করোনা ভ্যাকসিন প্রদান বিষয়ক সভা

  • প্রকাশ সময় বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ৫৮৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সরকারের ঘোষনা অনুযায়ী অন্যান্য ইউনিয়ন পরিষদের ন্যায় রাজশাহী গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়নে করোনা ভ্যাকসিন প্রদান করা হবে। এই কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করার লক্ষে আজ বুধবার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রিশিকুল ইউনিয়ন পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত সভায় অত্র ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, সকল ইউপি সদস্য, দলীয় নেতাকর্মী ও সুশিল সমাজের প্রতিনিধিদের নিয়ে আলোচনা করেন এবং বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

এ সময়ে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মজিবুর রহমান, লুৎফর রহমান, জালাল উদ্দীন, কামাল হোসেন, আব্দুর রশিদ, আমিনুল ইসলাম, বিশারত আলী, মঈদুর রহমান, মাহবুবুর রহমান, সংরক্ষিত নারী ইউপি সদস্য ফিরোজা বেগম ও গোলেনুর বেগমসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গউপস্থিত ছিলেন।

উল্লেখ্য আগামী ৮ তারিখ রোববার ১ নং ওয়ার্ডের আলোকচ্ছত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৯ তারিখ সোমবার ২ নং ওয়ার্ডের কোশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ও ১১ ইং তারিখ বুধবার ৩নং ওয়ার্ডের রিশিকুল বালিকা উচ্চ বিদ্যালয়ে ভ্যাকসিন প্রদানের স্থান নির্ধারন করা হয়েছে বলে সভা থেকে জানানো হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin