রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

অস্ট্রেলিয়াকে সহজেই হারিয়ে বাংলাদেশের আবারও জয়

  • প্রকাশ সময় বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ৪২১ বার দেখা হয়েছে

স্পোর্টস ডেস্ক: শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ, ক্রিকেটারদের সঙ্গে বাংলাদেশের ভক্তরাও ছিলেন চিন্তিত। ক্রিকেটের অন্যতম শক্তিধর দলের বিপক্ষে একটি জয় যেখানে আনন্দের ঢেউ তোলে, সেখানে দুই দিনে এলো দুই জয়! মঙ্গলবার প্রথম টি-টোয়েন্টি জয়ের পর আজ (বুধবার) দ্বিতীয় টি-টোয়েন্টিতেও জয়ের হাসি নিয়ে মাঠ ছেড়েছে লাল-সবুজ জার্সিধারীরা। ৫ উইকেটে জিতে দুয়ে দুই হলো স্বাগতিকদের।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার ২০ ওভারে ৭ উইকেটে করা ১২১ রান ৮ বল আগেই ৫ উইকেট হারিয়ে টপকে যায় বাংলাদেশ। ফলে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুটি জিতে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা।

এই জয়ে বোলাররা তো বটেই, ব্যাটসম্যানদের অবদানও কম নয়। বিশেষ করে লোয়ার মিডল অর্ডার। তরুণ আফিফ হোসেন ও নুরুল হাসান সোহান প্রমাণ করলেন, তাদের দিয়ে বড় স্বপ্ন দেখতেই পারে বাংলাদেশ। ষষ্ঠ উইকেটে তাদের অবিচ্ছিন্ন ৫৬ রানের জুটিতেই জয় নিশ্চিত হয়েছে বাংলাদেশের। সাকিব আল হাসনের বিদায়ের পর শঙ্কা জন্মালেও এই দুই ব্যাটসম্যান মিলে জয়ের বন্দরে নিয়ে যান দলকে।

যেখানে আফিফ দলীয় সর্বোচ্চ হার না মানা ৩৭ রান করেছেন ৩১ বল থেকে। ম্যাচ জেতানো ইনিংসটি তিনি সাজান ৫ বাউন্ডারি ও ১ ছক্কায়। সোহান ২১ বলে ৩ বাউন্ডারিতে অপরাজিত ছিলেন ২২ রানে। অবদান রেখেছেন সাকিব (১৭ বলে ২৬) ও শেখ মেহেদী হাসানও (২৪ বলে ২৩)।

অস্ট্রেলিয়ার পাঁচ বোলার বাংলাদেশের হারানো ৫ উইকেট ভাগাভাগি করে নিয়েছেন। অর্থাৎ, একটি করে উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, অ্যাশটন অ্যাগার, অ্যাডাম জাম্পা ও অ্যান্ড্রু টাই।

 

 

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin