রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

পি.এস.ডাবলু.এফ’র রামেক হাসপাতালে করোনা চিকিৎসায় বাইপাপ মেশিন প্রদান

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ৪৯৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: দেশে করোনা অনেকটাই নিয়ন্ত্রনহীন হয়ে পড়েছে। প্রতিদিন মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে শত শত মানুষ। এছাড়াও আক্রান্ত হচ্ছে হাজার হাজার। করোনা এখন এমন পর্যায়ে অবস্থান করছে সরকারী ও বেসকারী হাসপাতালে নেই আইসিইউ সুবিধা। করোনা রোগির স্বজনেরা পাগলের মত ছুটছে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে। ডাক্তাররাও চিকিৎসা সেবা প্রদানে হিমশিম খাচ্ছেন।

এই যখন বাস্তবতা তখন সরকারী ও বেসরকারীভাবে অনেক প্রতিষ্ঠান ও ব্যক্তি করোনা রোগিদের চিকিৎসার জন্য বিভিন্ন ধরনের চিকিৎসা সামগ্রী প্রদান করছেন। এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে প্রফেশনাল সোসালওয়ার্কার্স ফাউন্ডেশন (পি.এস.ডাবলু.এফ) ও সহযোগি বেসরকারী উন্নয়ন সংস্থা মানবসেবা অভিযান, শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা, আরএসডিপি, শতফুল বাংলাদেশ, কাবিউস, এস.এস.সি-৮৬ রাজশাহী এবং বেডো মানব কল্যাণ স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের সহযোগিতায় করোনা রোগিদের চিকিৎসার জন্য একটি বাইপাপ মেশিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এর নিকট হস্তান্তর করা হয়।

এসময়ে উপস্থিত ছিলেন, পি.এস.ডাবলু.এফ এর প্রেসিডেন্ট মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক আনসার আলী, শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মহসিন আলী, প্রফেসর বাবু ও নাজিম উদ্দিন, কাবিউস এর নির্বাহী পরিচালক মধু সুদন মৈত্র, তপন, মানবসেবা অভিযানের প্রধান নির্বাহী খাইরুল ইসলাম মুকুল, আমিনুল হক, ইঞ্জিনিয়ার আতিকুল ইসলাম, পিয়ার বকস্, কামারুজ্জামান, রোটারিয়ান মান্নান খান, আরিফ ও অনু চৌধুরীসহ অন্যান্য সদস্যবৃন্দ।

এসময়ে উপস্থিত সদস্যবৃন্দ বলেন, এই মেশিন একসাথে করোনা রোগিদের অক্সিজেন দেয়া এবং রোগির কার্বন ডাইঅক্সাইড লান্স থেকে বের করতে সাহাষ্য করবে। এছাড়াও মেশিনটি করোনা রোগিদের জন্য বিশেষভাবে কষ্ট লাঘব করবে। এই ধরনের মেশিন হাসপাতালগুলোতে আরো বেশী করে প্রদান করার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান তারা। বাইপাপ মেশিনটি প্রদান করে করোনা রোগিদের সেবায় এগিয়ে আসার জন্য প্রদানকারী সকলকে ধন্যবাদ জানান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin