বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি: জেলা প্রশাসক একজন কাজ পাগল মানুষ পবা-মোহনপুরের এমপি মিলন রাসিক ১৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর বেলাল আহমেদের মায়ের ইন্তেকাল রাজশাহীতে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রাজশাহীতে দুদকের প্রশিক্ষণ কর্মশালা রাজশাহীতে জলবায়ু সহনশীল খাদ্য ব্যবস্থা নিয়ে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত রাজশাহীতে রিপ্রেজেনন্টেটিভ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

বাংলাদেশ ও মোস্তাফিজকে নিয়ে ভারতীয় কিংবদন্তির টুইট

  • প্রকাশ সময় শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ৩২২ বার দেখা হয়েছে

স্পোর্টস ডেস্ক : ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে প্রথমবারের মতো আইপিএল খেলেছিলেন মোস্তাফিজুর রহমান। ওই মৌসুমে টুর্নামেন্টের উদীয়মান ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন কাটার মাস্টার। এরপর আরও এক মৌসুম হায়দরাবাদে খেললেও আগেরবারের মতো পারফর্ম করতে পারেননি। এবার তো দল বদলে রাজস্থান রয়্যালসের জার্সিতে খেলছেন। তারপরও শুক্রবার তার অবিশ্বাস্য বোলিং ঠিকই মন ছুঁয়ে গেছে হায়দরাবাদের মেন্টর ও ভারতীয় কিংবদন্তি ভিভিএস লক্ষ্মণের। মোস্তাফিজ ও বাংলাদেশকে নিয়ে টুইট করেছেন তিনি।

চার ওভারে মাত্র ৯ রান দিয়ে মোস্তাফিজই বাংলাদেশের সিরিজ জয়ের নায়ক। শুধু শুক্রবারের ম্যাচ নয়, গত কয়েক ম্যাচ ধরেই ধারাবাহিক ভালো বোলিং করে যাচ্ছেন বাঁহাতি এই পেসার। অজিদের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টিতে ৫ উইকেট পেয়েছেন। রান দিয়েছেন মাত্র ২৩ ও ১৬। দুই ম্যাচে ডট বল দিয়েছেন যথাক্রমে ১১ ও ১২টি। শুক্রবার উইকেট না পেলেও দিয়েছেন মাত্র ৯ রান। ২৪ বলের ১৫টিই ডট! এর আগে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে এক টি-টোয়েন্টি ও এক ওয়ানডেতে মোস্তফিজের বোলিং ছিল ৩১ রানে ৩ উইকেট ও ৫৭ রানে ৩ উইকেট।

শুক্রবার অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত মোস্তাফিজকে দেখে প্রশংসায় মেতেছেন ভারতীয় কিংবদন্তি লক্ষ্মণ। হায়দরাবাদে খুব কাছ থেকে তিনি দেখেছেন ‘ফিজ’কে। এবার টেলিভিশনের পর্দায় দেখলেন বাঁহাতি এই পেসারের দাপট। মোস্তাফিজের করা ১৯তম ওভারের পরিসংখ্যান তুলে ধরে লক্ষ্মণের টুইট, ‘আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবার সিরিজ জয়ের জন্য বাংলাদেশ দলকে অভিনন্দন। ফিজকে দেখে ভালো লাগছে, সে সেরা ছন্দে ফিরে এসেছে। অসাধারণ পারফরম্যান্স। বাংলাদেশের ক্রিকেট ভক্তদের জন্যও আমি অনেক খুশি।’

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin