রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীতে টিকার প্রথম ডোজ প্রয়োগ বন্ধ

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ৩৯৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : টিকার অভাবে রাজশাহী শহরে করোনার প্রথম ডোজ টিকা প্রয়োগ বন্ধ হয়ে গেছে। আজ মঙ্গলবার (১০ আগস্ট) সকালে প্রয়োগ শুরুর কিছুক্ষণ পরই টিকা শেষ হয়ে যায়। এ কারণে প্রথম ডোজ টিকা প্রয়োগ স্থগিত ঘোষণা করা হয়। বর্তমানে নতুন করে টিকা না এলে আর প্রথম ডোজ দেওয়া সম্ভব হবে না।

এদিকে ৭-১২ আগস্টের গণটিকা কার্যক্রমও শুরুর প্রথম দিনই সব উপজেলায় এবং দুই দিনে শহরে বন্ধ হয়ে গেছে টিকার অভাবে। গ্রামে ৭৩টি এবং শহরে ৮৪ কেন্দ্রে গণটিকা কার্যক্রম শুরু হয়েছিল। এ ক্যাম্পেইনের বাইরে রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজ, সিএমএইচ, সংক্রামক ব্যাধি হাসপাতাল ও বিভাগীয় পুলিশ হাসপাতালে টিকা কার্যক্রম চলছিল। এসব কেন্দ্রের টিকাও ফুরিয়ে গেল।

সকাল সাড়ে ৯টায় রাজশাহীর টিচার্স ট্রেনিং কলেজে প্রথম ডোজ টিকা প্রয়োগ শুরু হয়েছিল। বেলা ১১টার দিকেই টিকা ফুরিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়। এতে অনেকেই ক্ষুব্ধ হয়ে ওঠেন। তখন পুলিশ পরিস্থিতি মোকাবিলা করে। রাজশাহীর সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার বলেন, রাজশাহীর ৯ উপজেলায় কিছু সিনোফার্মের টিকা আছে। সেখানে প্রথম ডোজ টিকা প্রয়োগ চলছে। দ্রুতই এই টিকা শেষ হয়ে যাবে।

আর রাজশাহী শহরে এখন অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে। কিন্তু মডার্নার প্রথম ডোজ দেওয়ার মতো টিকা নেই। মঙ্গলবারই সব টিকা শেষ হয়ে গেছে। তাই প্রথম ডোজ টিকা প্রয়োগ বন্ধ রয়েছে। বরাদ্দ পাওয়া সাপেক্ষে আবার প্রথম ডোজ টিকা প্রয়োগ শুরু হবে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin