রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীতে মাদক বিরোধী গণসচেতনামূলক আলোচনা সভা

  • প্রকাশ সময় বুধবার, ২০ মে, ২০২৬
  • ১৫৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: “মাদক নয়, সুস্থ্য জীবন চাই” এই প্রতিপাদ্যে এবং জীবন একটাই, তাকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন এবং রাজশাহী থেকে শুরু সারা বাংলার শেষ মাদকমুক্ত করবো মোরা সোনার বাংলাদেশ, এই স্লোগানে রাজশাহীতে মাদক বিরোধী গণসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার সকাল ১০টার দিকে নগরীর চারখুটা মোড়ে অবস্থিত ইউসেপ মোমেনা বকস টেকনিক্যাল স্কুল প্রাঙ্গনে এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল কামাল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী জেলা শাখার প্রসিকিউটর আল মামুন তুহিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আপস এর নির্বাহী পরিচালক আবুল বাশার পল্টু। এছাড়াও সভায় অত্র স্কুলের সকল শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

সভা পরিচালনা ও শিক্ষার্থীদের সামনে মাদক সেবনের কুফল সম্পর্কে আলোচনা করেন আপস এর প্রকল্প ব্যাবস্থাপক এস.এম আব্দুল্লাহ আল রেজা। তিনি মাদকের কুফল, মাদক সেবন করলে শরীরে কি ধরনের ক্ষতি হয়, মাদক সেবনকারীকে পরিবারে ও সমাজে কোন চোখে দেখা হয় এবং মদক সেবনকারীর পরিবারের কি ধরনের অশান্তি সে সব বিষয়ে তুলে ধরেন।

এছাড়াও তিনি বলেন, মাদক সেবনের প্রাথমিক স্তর হচ্ছে ধুমপান। কখনই ধুমপান করা যাবেনা বলে উল্লেখ করে সকল প্রকার মাদক সেবন থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। সেইসাথে বন্ধু চয়েসে সতর্ক থাকার পরামর্শ দেন রেজা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin