সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
যোগব্যায়াম ভারত-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য নিদর্শন:ভূমিমন্ত্রী রুয়েট পরিদর্শনে অ্যাক্রিডিটেশন ইভ্যালুয়েশন টিম বিশ্বকাপ উপলক্ষে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগের ‘জার্সি ডে’ উদযাপন রাজশাহীতে তায়কোয়ানডো দোজাং এর ২৬তম বেল্ট বিতরণ পুবালী ব্যাংক কেশরহাট শাখার লোন অফিসার মনিরুজ্জামানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা ও ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ রাজশাহীতে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা আগামী দিনের নেতৃত্ব ও দেশপ্রেমের আহ্বান ভূমিমন্ত্রীর বরেন্দ্র সভ্যতার ইতিহাস ও ঐতিহ্য ধারণ করে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান ভূমিমন্ত্রীর অসহায় ও দুঃস্থদের মাঝে বিভিন্ন উপকরণ তুলে দেন সাংসদ আবু সাইদ চাঁদ রাজশাহীতে জাতীয়তাবাদী পেশাজীবী দল রাজশাহী মহানগরের ফ্রি ডেন্টাল ক্যাম্প

শিশু রামিসা হত্যাকারীর শাস্তির দাবিতে যুবদল নেতা রবির চোখে কালো কাপড় বেধে প্রতিবাদ

  • প্রকাশ সময় শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৫৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: শিশু ও নারীর প্রতি যৌন নির্যাতন এবং নিপীড়নকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চোখে কালো কাপড় বেধে প্রতিবাদ করেছেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি। তিনি শুক্রবার বিকেলে নেতাকর্মীদের সাথে নিয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে এই কর্মসূচী পালন করেন তারা। এ সময়ে রবি বলেন, ঢাকার পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও নির্মমভাবে হত্যার ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করেন। অবিলম্বে রামিসার হত্যাকারীকে গ্রেপ্তার করে দ্রুত বিচারিক প্রক্রিয়ায় সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।

তিনি আরো বলেন, শুধু রামিশা নয়। আরো অনেক শিশুকে ধর্ষণ করে হত্যা করা হলেও কঠোর শাস্তির না হওয়ায় একের পর এক এই ধরনের অপরাধ রেড়েই চলছে। তিনি বলেন, এই নরপশুদের পৃথিবীতে বেঁচে থাকার কোন অধিকার নেই বলে উল্লেখ করেন তিনি। রবি আরো বলেন, “অপরাধীদের এমন শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে তা অন্যদের জন্য সতর্কবার্তা হিসেবে কাজ করে। ধর্ষকরা যদি বিচারহীনতার সুযোগ পায়, তবে সমাজ থেকে কখনোই অপরাধ নির্মূল করা সম্ভব হবে না। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত ন্যায্য বিচারই এখন সাধারণ মানুষের একমাত্র দাবি বলে উল্লেখ করেন তিনি।

‘এই দেশ সবার। সবাইকে মিলে নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করে ধর্ষণমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে। এমন আহ্বান জানিয়ে রবি অপরাধীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবী জানান।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin