রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীর তাকি ইংরেজিতে ডিবেট করতে লন্ডনে যাবেন ১৯জুন

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ২১৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আগামী ১৯ জুন সাঈদ ইবনে তাকি ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ কম্পিটিশনে অংশগ্রহণ করতে লন্ডনে যাবেন। তিনি রাজশাহী বিভাগ থেকে ডিবেটে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। তাকি রাজশাহী মহানগরীর ১১ নম্বর ওয়ার্ডের পিতা আবু সাঈদ ও মাতা ফরিদা ইয়াসমিনের প্রথম পুত্র। তিনি রাজশাহী মিশন স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী।

তার এই সাফল্যে রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করেন। মঙ্গলবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ সম্মাননা প্রদান করেন তিনি। এ সময় রবি বলেন, তাকি রাজশাহী নয় বাংলাদেশের গর্ব। তার এই সাফল্যে তিনি অত্যন্ত খুশি। সেই সাথে তার সাথে আগামীতেও থাকবেন বলে জানান রবি।

এদিকে তাকি বলেন, তিনি যে সাফল্যের ধারাবাহিকতা রেখেছেন দেশের গণ্ডি পেরিয়ে শুদুর লন্ডনের মাটিতে তিনি যেন রাজশাহী ও বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারেন তার জন্য সবার দোয়া কামনা করেন। উল্লেখ্য এই প্রতিযোগিতায় বিশ্বের ৭১ টি দেশ অংশগ্রহণ করবে। বাংলাদেশ থেকে মোট ১১ জন এই ডিবেটে প্রতিযোগিতা করবেন। তাকির এই সাফল্যে ইতোমধ্যে ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে থেকে সম্মাননা প্রদান করা হয়েছে বলে তার পিতা আবু সাঈদ জানান।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin