রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের রাজশাহীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

  • প্রকাশ সময় বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ৪৪৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙ্গচুর ও জমি দখলের প্রতিবাদে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, রাজশাহী মহানগর ও জেলার উদ্যোগে আজ বুধবার বিকাল ৪টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। খুলনার রূপসা শিয়ালি, পটুয়াখালির কলাপড়া, মৌলভীবাজারের কুলউড়াসহ দেশের নানান স্থানে সাম্প্রদায়িক উস্কানি ও ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও উপাসলালয়ে অব্যাহত হামলা, ভাংচুর, লুটপাট ও ভূমি জবরদখল প্রক্রিয়ার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ। বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহম্মেদ লিমন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, রাজশাহী জেলার সাধারণ সম্পাদক অসিত ঘোষ, পূজা উদযাপন পরিষদ, রাজশাহী মহানগরের সভাপতি অলোক দাস, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শরৎ সরকার, জেলার সভাপতি অম্বর সরকার, সাধারণ সম্পাদক কাঞ্চন প্রামানিক, নগর আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক পংকজ দে, নগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ রনজিৎ সাহা, গৌতম দাস, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ঘোষ, মৃদুল সাহা, দীপিকা রায়, বরুনা শীল ও ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক রুদ্র ধরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, অবিলম্বে খুলনার রূপসা শিয়ালি, পটুয়াখালির কলাপড়া, মৌলভীবাজারের কুলউড়া সহ দেশের নানান স্থানে সাম্প্রদায়িক হামলা ও মন্দির ভাংচুরের সাথে জড়িতদের গ্রেফতার ও বিচারের মুখোমুখি করতে হবে। সংখ্যালঘু সুরক্ষা আইন, সংখ্যালঘু কমিশন, হিন্দু ফাউন্ডেশন, সংখ্যালঘু মন্ত্রনালয় গঠনসহ সরকারের সকল নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে। বৈষম্য দূর করে সংখ্যালঘুদের সমঅধিকার প্রতিষ্ঠা করতে হবে বলে উল্লেখ করেন তারা।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin