রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে পুনাকের বৃক্ষরোপণ কর্মসূচি

  • প্রকাশ সময় বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ৪৬৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর উদ্যোগে আরএমপি পুনাকের আয়োজনে রাজশাহী মহানগরীতে পালিত হলো বৃক্ষরোপণ কর্মসূচি।

“মুজিববর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি”এই স্লোগানকে ধারণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) দেশব্যাপি সামাজিক বনায়ন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে। তারই অংশ হিসেবে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইন্স মাঠে আরএমপি পুনাকের আয়োজনে পালিত হলো বৃক্ষরোপণ কর্মসূচি।

আজ বুধবার (১১ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় আরএমপি পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। পুনাক কর্তৃক আয়োজিত এই সামাজিক বনায়ন কর্মসূচি পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা থেকে একযোগে ভিভিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন এবং বক্তব্য প্রদান করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ও প্রধান উপদেষ্টা বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ড. বেনজীর আহমেদ (বিপিএম-বার)।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভানেত্রী ও আইজিপি এর সহধর্মিনী জীশান মীর্জা।
আরএমপি পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবু কলাম সিদ্দিক, আরএমপি পুনাকের সভানেত্রী ও পুলিশ কমিশনারের সহধর্মিনী লায়লা পারভেজ। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মজিদ আলী বিপিএমসহ পুনাকের নেত্রীবৃন্দ এবং আরএমপি’র উর্ধ্বতন কর্মকর্তাগণ।

বৃক্ষরোপণ কর্মসূচিতে আরএমপি পুলিশ লাইন্সে ও পুনাক কার্যালয়ে ফলজ ও ভেষজ গাছের ১০টি চারা রোপন করা হয়।

 

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin