রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

পরিস্থিতির আরও অবনতি হলে ফের বিধিনিষেধ

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ৫৬৬ বার দেখা হয়েছে

 

এস.আর.ডেস্ক: দেশে করোনা পরিস্থিতি সন্তোষজনক নয় বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেন, ‘বিভিন্ন পেশার মানুষের দাবির পরিপ্রেক্ষিতে বিধিনিষেধ শিথিল করা হয়েছে। যদিও পরিস্থিতি সন্তোষজনক নয়। আমরা জীবন-জীবিকার কথা বিবেচনা করে সব ধরনের পদক্ষেপই নিচ্ছি। তবে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির আরও অবনতি হলে ফের বিধিনিষেধ (লকডাউন) দেওয়া হতে পারে। বৃহস্পতিবার (১২ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ফরহাদ হোসেন জানান, দেশে করোনার সংক্রমণ ৫ শতাংশের নিচে নামিয়ে আনতে হবে। বিধিনিষেধ ধাপে ধাপে শিথিল করার ধারাবাহিতায় আজ জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী পর্যটন ও বিনোদন কেন্দ্র চালু করতে বলা হয়েছে। ১৯ আগস্ট থেকে স্বাস্থ্যবিধি মেনে শতভাগ গণপরিবহন চালু করার অনুমতি দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘করোনা সংক্রমণ পরিস্থিতির অবনতি হলে সরকার দুটি কৌশল অবলম্বন করতে পারে। একটি হলো বিধিনিষেধ বা লকডাউন দেওয়া। অন্যটি হচ্ছে পুরোপুরি ছেড়ে দেওয়া। যে কৌশলই নিক না কেন, সবাইকে কিন্তু মাস্ক পরতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় অস্ট্রেলিয়ায় সেনাবাহিনী নামানো হয়েছে। কারফিউ দেওয়া হয়েছে। আমেরিকায় লকডাউন দেওয়া হয়েছে। কারণ, এর আর কোনও বিকল্প নেই। আমাদের এখন স্বাস্থ্যবিধির ওপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। মাস্ক পরে, শারীরিক দূরত্ব মেনে সবাই তারা তাদের কাজগুলো করবে, সেটিই আমরা প্রত্যাশা করি। আমাদের সংক্রামক ব্যাধি আইন আছে, কেউ আইন ভাঙলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, আমাদের এই জীবনের মধ্যেই অভ্যস্ত হতে হবে। দুটির সমন্বয় আমাদের করতে হবে। করোনা প্রতিরোধ নিয়ে সরকার যথেষ্ট করেছে। না হলে করোনার সংক্রমণে বিস্ফোরণ ঘটতে পারতো।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin