বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সকল বাধা অতিক্রম করে প্রতিষ্ঠিত হতে হবে, রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এমপি অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন প্রধানমন্ত্রীকে ক্যাপ এবং গেঞ্জি উপহার বিএমডিএ এর সাথে রেহান আসিফ আসাদ মতবিনিময় সভা

মহানগরের ২৭নং ওয়ার্ড বিএনপির বৃক্ষরোপন

  • প্রকাশ সময় সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ১৪১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর বিএনপির অন্তর্গত ২৭নং ওয়ার্ড বিএনপি(পূর্ব) এর আয়োজনে রোববার বেলা ১১টায় আদর্শ স্কুল এন্ড কলেজে নিমের চারা রোপন করা হয়। এসময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন। ২৭নং ওয়ার্ড (পূর্ব) বিএনপির সভাপতি কমল সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপির সদস্য রাহিম মন্ডল, ২৭নং ওয়ার্ড (পূর্ব) বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শামীম হোসেন লালন, যুবদল নেতা নাইম, জিএম, জিয়া মঞ্চের সহ-সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম শাহীন ও সাবেক ছাত্রনেতা সেন্টু।
আরো উপস্থিত ছিলেন অত্র মহিলা দলের নেত্রী নাসরিন, ইয়াসমিন মনি, লিপি, তামান্না জান্নাতি, শাহীনা, লায়লা, রুমানা ও লাইলীসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপি পাঁচ বছরে পঁচিশ কোটি বৃক্ষরোপন করার ঘোষনা দিয়ছেন। এই ঘোষনা বাস্তবায়নে সরকারের পাশাপাশি বিএনপিও কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি। সেইসাথে সবাইকে বাড়ি আঙ্গিনা ও পতিত স্থানে বৃক্ষরোপন করার আহ্বান জানান তিনি। বক্তব্য শেষে শিক্ষার্থীদের নিয়ে বিদ্যালয়ে বৃক্ষরোপন করেন তারা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin