রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

৩৬ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি বিএমডিএ এর শ্রদ্ধা

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৫৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ঐতিহাসিক ৩৬ জুলাই (৫ আগস্ট) গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)। এ উপলক্ষে রাজশাহীর জুলাই গণ-অভ্যুত্থান শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

বুধবার সকালে নগরীর সিএন্ডবি মোড় এলাকায় অবস্থিত শহীদ স্মৃতিস্তম্ভে বিএমডিএ‘র কর্মকর্তা-কর্মচারীরা পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এ সময় জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের বীর শহীদ আবু সাঈদ, শহীদ সাকিব আনজুমসহ দেশের জন্য আত্মোৎসর্গকারী সকল শহীদের স্মৃতির প্রতি সম্মান জানানো হয়। শ্রদ্ধা নিবেদনকালে শহীদ পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

বিএমডিএ‘র চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিনের নির্দেশনায় আয়োজিত কর্মসূচিতে বিএমডিএ সচিব মেহেদী হাসান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জিন্নুরাইন খান ও মনিরুজ্জামান, নির্বাহী প্রকৌশলী এ কে এম ওবায়দুল্লাহ, হারুন-অর-রশিদ, আতিকুর রহমান, (রাজঃ২০৮৮) ও সভাপতি মজিবুর রহমানসহ সদর দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

শ্রদ্ধা নিবেদন শেষে দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আত্মোৎসর্গকারী সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তাঁদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin