রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

বরেন্দ্র অঞ্চলের টেকসই উন্নয়নে সমন্বিত পরিকল্পনা করা জরুরি: বিএমডিএ চেয়ারম্যান

  • প্রকাশ সময় রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৯২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বরেন্দ্র অঞ্চলের কৃষকের স্বার্থে পানির সুষ্ঠু ও পরিকল্পিত ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (সচিব পদমর্যাদা) কৃষিবিদ হাসান জাফির তুহিন। তিনি বলেন, “বরেন্দ্র অঞ্চলের কৃষি ও কৃষকের জীবন-জীবিকা পানির ওপর নির্ভরশীল। তাই পানির প্রতিটি ফোঁটার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। শুধু সেচের পরিমাণ বাড়ালেই হবে না, পানি ব্যবহারে দক্ষতা বাড়াতে হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য পানির উৎস সংরক্ষণ করতে হবে।” রোববার রাজশাহীর নগরীর একটি চাইনিজ রেস্তেরাঁর হলরুমে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) পরামর্শের ফলাফল যাচাইকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) যৌথ আয়োজনে কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সার্বিক সহযোগিতা করেন সাসটেইনেবল এগ্রিকালচার ফাউন্ডেশন বাংলাদেশ (এসএএফ) এবং গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (এঅওঘ)। বিএমডিএ’র চেয়ারম্যান বলেন, “বরেন্দ্র অঞ্চলে কৃষকের উৎপাদন বাড়াতে সেচ সুবিধা গুরুত্বপূর্ণ। কিন্তু ভূগর্ভস্থ পানির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে কৃষির উন্নয়ন দীর্ঘমেয়াদে টেকসই করা যাবে না। কোথায় কী পরিমাণ পানি ব্যবহার হচ্ছে, পানির উৎস কী এবং ভবিষ্যতে পানির প্রাপ্যতা কেমন হবে এসব বিষয় বিবেচনায় নিয়েই সেচ পরিকল্পনা করতে হবে।

তিনি আরো বলেন, আমাদের লক্ষ্য শুধু জমিতে পানি পৌঁছে দেওয়া নয় কম পানি ব্যবহার করে বেশি উৎপাদন নিশ্চিত করা। এজন্য আধুনিক সেচ প্রযুক্তি, পানি সাশ্রয়ী কৃষি পদ্ধতি এবং ভূ-উপরিস্থ পানির ব্যবহার বাড়ানোর বিষয়ে গুরুত্ব দিতে হবে। কৃষকের উৎপাদন খরচ কমানো এবং আয় বাড়ানোর বিষয়টিও পরিকল্পনার কেন্দ্র বিন্দুতে রাখতে হবে। বরেন্দ্র অঞ্চলের বান্তবতা অন্য অঞ্চলের চেয়ে ভিন্ন। এখানকার মাটি, জলবায়ু, পানির প্রাপ্যতা ও কৃষি ব্যবস্থাকে বিবেচনায় নিয়ে প্রকল্প গ্রহণ করতে হবে। বিদেশি অভিজ্ঞতা বা পরামর্শ গ্রহণের পাশাপাশি স্থানীয় কৃষক ও মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতাকেও গুরুত্ব দিতে হবে। কোনো প্রকল্প কাগজে-কলমে সফল হলেই হবে না এর সুফল সরাসরি কৃষকের মাঠে পৌঁছাতে হবে। কৃষক যেন কম খরচে পর্যাপ্ত পানি পান, উৎপাদন বাড়াতে পারেন এবং তার আয় বৃদ্ধি পায় প্রকল্পের সাফল্য সেখানেই।”

এডিবির পরামর্শ ও গবেষণালব্ধ তথ্যকে কাজে লাগিয়ে বরেন্দ্র প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা বাস্তব ভিত্তিকভাবে সম্পন্ন করার আহ্বান জানিয়ে তিনি বলেন, পানি ও কৃষিকে ঘিরে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় এখন থেকেই দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে।

কর্মশালায় স্বাগত বক্তব্য দেন বিএমডিএ‘র নির্বাহী প্রকৌশলী ও বরেন্দ্র প্রকল্পের ফোকাল পয়েন্ট হারুন-অর-রশিদ, বিএমডিএ পরিচালনা বোর্ড সদস্য শফিকুল আলম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. আজিজুর রহমান, (এসএএফ) বাংলাদেশ এর নির্বাহী পরিচালক ফরহাদ জামিল, পলেসি(এঅওঘ), হেড অফ ড. মোহাম্মাদ মোনিরুল হাসান, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সিনিয়র কৃষি বিশেষজ্ঞ. ড.নূর খন্দকার, সিভিল ইঞ্জিনিয়ারিং শিক্ষা বিভাগের অধ্যাপক ড.ই.জি. নিয়ামুল বারি, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান (বিআরআরই) ড. মোহাম্মদ হোসেন, বিএমডিএ সচিব মেহেদি হাসান, তত্বাবধায়ক প্রকৌশলী নাজিরুল ইসলাম বিএমডিএ, আব্দুল লতিফ বিএমডিএসহ DAE, SAF BANGLADESH, GAIN, ADB, RUET, WMRI, FRTI, BRRI, CARB, DASCO, বীজ ব্যবসায়ি, পাম্প অপারেটর ও কৃষক প্রতিনিধি সহ বিভিন্ন পর্যায়ের প্রকৌশলী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন কর্মশালায়। কর্মশালায় সভাপতিত্ব করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. আবুল কাসেম।

কর্মশালায় বরেন্দ্র প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা, কৃষি ও সেচ ব্যবস্থাপনা, পানি সম্পদের টেকসই ব্যবহার এবং কৃষকের উৎপাদনশীলতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও পরামর্শের ফলাফল যাচাই করা হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin