বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সকল বাধা অতিক্রম করে প্রতিষ্ঠিত হতে হবে, রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এমপি অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন প্রধানমন্ত্রীকে ক্যাপ এবং গেঞ্জি উপহার বিএমডিএ এর সাথে রেহান আসিফ আসাদ মতবিনিময় সভা

মাতৃদুগ্ধের গুরুত্ব তুলে ধরে চিত্র এঁকে পুরস্কার পেল ছয় শিক্ষার্থী

  • প্রকাশ সময় রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ১২৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ‘মায়ের দুধ শিশুর জীবনের প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ পুষ্টির উৎস’এই বার্তা ছড়িয়ে দিতে রাজশাহীতে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তাদের আঁকা ছবিতে উঠে আসে শিশুর সুস্থ বেড়ে ওঠায় মাতৃদুগ্ধের গুরুত্ব ও মায়ের সঙ্গে শিশুর নিবিড় সম্পর্কের নানা চিত্র। এর মধ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিজয়ী ছয়জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। রোববার বিকেলে প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

রাজশাহী সিভিল সার্জন অফিসের সভাকক্ষে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহীর সিভিল সার্জন ডা. এসআইএম রাজিউল করিম। তিনি বলেন, শিশুর জীবনের শুরুতে মায়ের দুধই সবচেয়ে নিরাপদ ও পুষ্টিকর খাবার, যা শিশুর শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জন্মের পরপরই শিশুকে মায়ের দুধ খাওয়ানো এবং ছয় মাস বয়স পর্যন্ত শুধু বুকের দুধ দেওয়ার বিষয়ে পরিবার ও সমাজে সচেতনতা বাড়াতে হবে।

তিনি আরো বলেন, মাতৃদুগ্ধপানের উপকারিতা সম্পর্কে মায়েদের পাশাপাশি পরিবারের অন্য সদস্যদেরও সচেতন হওয়া প্রয়োজন। বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের বিভিন্ন কর্মসূচি এ বিষয়ে জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে মা ও শিশুর পুষ্টি ও স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখতে হবে।

এবারের বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের প্রতিপাদ্য ‘জীবনের সূচনায় মাতৃদুগ্ধপান: টেকসই উদ্যোগ করি বেগবান’। ১ থেকে ৭ আগস্ট বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে রাজশাহী জেলায় র‌্যালি, আলোচনা সভা, গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েদের কাউন্সেলিং ক্যাম্প, মা ও শিশুর পুষ্টিবিষয়ক স্ক্রিনিং ক্যাম্প এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ ছাড়া বিদ্যালয়ে মাতৃদুগ্ধপান বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম এবং মাতৃদুগ্ধের বিকল্প পণ্যসমূহের মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে প্রথম হয়েছে রাজশাহী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা। আর ‘খ’ গ্রুপে প্রথম হয়েছে সরকারি প্রমথনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী নোশিন শারমিলি। এছাড়াও আরও ৪ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের পুলিশ পরিদর্শক আতাউর রহমান, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম, জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক আব্দুল আহাদ এবং রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin