রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীতে ডেকোরেটর মালিক, সাউন্ড ও ইভেন্ট ম্যানেজমেন্ট এর মিলন মেলা

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ১১৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী কোর্ট পশ্চিমাঞ্চলের ডেকোরেটর মালিক, সাউন্ড ও ইভেন্ট ম্যানেজমেন্ট সহকারীদের উদ্যোগে মিলন মেলা অনুষ্ঠিত হয়। আমরা সবাই এর আয়োজনে রাজশাহী বোটানিক্যাল গার্ডেন এন্ড চিরিখানায় মঙ্গলবার দিনব্যাপি এই মিলন মেলায় উপস্থিত ছিলেন ডেকোরেটর মালিক সমিতির প্রধান উপদেষ্টা গোলাম সারওয়ার স্বপন, কর্মকর্তা হাফিজুল ইসলাম আপেল ও আনন্দ ডেকোরেটরের মালিক আবুল বাসার পিন্টু।

আরো উপস্থিত ছিলেন সুমন ডেকোরেটরের মালিক সুমন আলী, এর-আর ডেকোরেটরের মালিক সুজন আলী, আলী ডেকোরেটরের মালিক লাল মিয়া, বড় ভাই ডেকোরেটরের মালিক আইয়ুব আলী, রাজু ডেকোরেটরের মালিক রাজু আহম্মেদ রাজু, এক্সপার্ট ইভেন্টের এর প্রতিনিধি মোসাদ্দেক ও বাবলীন। মিলন মেলায় স্বাগত বক্তব্য রাখেন জাহাঙ্গীর আলম, কাবুল মিস্ত্রি ও আবু সাইদ মিস্ত্রি। এছাড়াও পশ্চিমাঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠান সমুহের মালিক ও সহকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টার বক্তব্যে স্বপন বলেন, ডেকোরেটর ব্যবসার অনেক ঐতিহ্য ও ইতিহাস রয়েছে। এখানে মালিক সহকারী উভয়কে কাজ করতে হয়। তিনি নিজেও মালিক হয়েও অনেক কাজ করেছেন। তিনি আরো বলেন, রাজশাহী কোর্ট পশ্চিমাঞ্চল নয়, এটা পুরো রাজশাহী হতে হবে। এ নাম আগামীতে বাদ দিয়ে কিভাবে একত্রে আসা যায় এবং এক সমিতিভূক্ত হওয়া যায় তারজন্য কাজ করার আহ্বান জানান তিনি। সেইসাথে এই ব্যবসার ঝুঁকি নিয়েও সবাইকে অভিহিত করেন তিনি। বক্তব্য ও দুপুরের খাবার শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin