রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহী কোর্টে জি.পি এর কার্যালয় বন্ধ, ব্যাহত হচ্ছে সরকারী কার্যক্রম

  • প্রকাশ সময় বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৩৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জজ কোর্টের সহকারী কৌশলী (জি.পি) এডভোকেট মোহাঃ মাইনুল আহসান এর কার্যালয় প্রায় মাস খানেক ধরে বন্ধ রয়েছে। এতে মামলা সম্পর্কীত সরকারী কার্যক্রম ব্যাহত হচ্ছে। এমনটাই বলছিলেন জি.পি মোহাঃ মাইনুল আহসান। তিনি বলেন, যেখানে তাঁর কার্যালয়, ঐ ভবনটি অনেক পুরাতন হওয়ায় তাঁর কার্যালয়ের ছাদ দিয়ে পানি পরতো। এটা কর্র্র্তৃপক্ষকে জানালে, কর্তৃপক্ষ কার্যালয়টি মেরামতের উদ্যোগ নেন।

এরপর গণপুর্ত বিভাগ রাজশাহী অধিনে ঠিকাদার কাজ শুরু করেন। এসময়ে উপরের পুরাতন ছাদ ফেলে দিয়ে নতুন করে ছাদ দেন ঠিকাদার। কিন্তু তিনি মেরামতের সময় পলেথিন বা প্রটেকশনের ব্যবস্থা না করেই ছাদ দেন। এরপর টানা দুইদিনের বৃষ্টিতে ছাদ দিয়ে পানি লিক করে কার্যালয়ের মধ্যে পরে হাটু পরিমান পানি জমে যায়। ছুটি শেষে রোববার কার্যালয়ে প্রবেশ করতে যেয়ে দেখেন অনেক পানি জমে আছে সেখানে। সেইসাথ মামলার প্রায় সকল নথি নষ্ট ভিজে হয়ে যায়। এছাড়াও টেবিল ও চেয়ারসহ অন্যান্য আসবাবপত্র নষ্ট হয়ে গেছে। এখন সেখানে বসার কোন পরিস্থিতি নাই বলে জানান তিনি। শুধু তাইনয় পানিতে সিলিং ঝুলে গেছে। এতে তিনি ফ্যান চালাতে পারেছননা বলেও উল্লেখ করেন।

তিনি আরো বলেন, এ নিয়ে তিনি কর্তৃপক্ষকে জানালে, কর্তৃপক্ষ গণপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীকে জানান। তিনি ভূল স্বীকার করে কার্যালয়ের সকল কার্যক্রম দ্রুত সমাপ্ত ও চেয়ার টেবিল ক্রয় করে দেয়ার প্রতিশ্রুতি দেন। কিন্তু তিনি এপর্যন্ত দেননি বলে জানান তিনি। দ্রুত তাঁর কার্যালয় মেরামত করার দাবী জানান তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin