বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জনগণ যাকে চাইবে তাকে নমিনেশন দেয়া হবে, বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা: এমপি মিলন প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী গাছ ও প্রকৃতির ভারসাম্য না থাকলে অস্তিত্ব হুমকিতে পড়বে:এমপি মিলন রাজশাহীতে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানালেন এমপি মিলন হিমাগারে আলু সংরক্ষণে যৌক্তিক ভাড়া নির্ধারণের দাবি, ব্যত্যয় হলে কঠোর হুঁশিয়ারি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর, মোহনপুরে বিভিন্ন রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধনীতে: এমপি মিলন ক্রয়কৃত সম্পত্তির দখল বুঝে পেতে জেলা প্রশাসকের নিকট আবেদন লিয়াকতের পবায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন টুলস ও এপ্লিকেশন ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজশাহীতে বিএসটিআই’র ভ্রাম্যমান আদালত দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা রাজশাহী সদর দলিল লেখক সমিতির পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ফুলেল শুভেচ্ছা

গোদাগাড়ীর কাকনহাট-কালীগঞ্জ সড়কে প্রেরণাপথের বৃক্ষরোপণ কর্মসূচি

  • প্রকাশ সময় রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৩৫৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বরেন্দ্র অঞ্চলে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষ্যে রাজশাহীর গোদাগাড়ীতে প্রেরণাপথ সমাজ উন্নয়ন সংস্থা ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে। এর অংশ হিসেবে গত শুক্রবার (১৪ আগস্ট) কাকনহাট-কালীগঞ্জ সড়কের দুই কিলোমিটার জুড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এসময় প্রেরণাপথ সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি সারোয়ার কামাল, সাধারণ সম্পাদক সাইমুজ্জামান নাইম, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কর্মসূচির অংশ হিসেবে এরই মধ্যে কাকনহাট-কালীগঞ্জ সড়কের এক কিলোমিটার রাস্তায় ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে। এছাড়া রসুলপুর ও কুমেদপুর কবরস্থান প্রাঙ্গনে আরো ১০০টি রোপণ করেন সংস্থার স্বেচ্ছাসেবীরা। এলাকার পরিবেশ সুসংহত করা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় প্রামীণ পর্যায়ে এমন সবুজ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন স্থানীয়রা।

রোপণ করা গাছের চারাগুলো যেন যথাযথভাবে বেড়ে উঠতে পারে সে লক্ষ্যে নিয়মিত পরিচর্যা ও সুরক্ষার প্রতিশ্রুতি দিয়েছে সংস্থার স্বেচ্ছাসেবীরা। সেইসাথে এই ধরনের কর্যক্রম চলমান থাকবে বলে জানান সংস্থার সভাপতি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin