বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন প্রধানমন্ত্রীকে ক্যাপ এবং গেঞ্জি উপহার বিএমডিএ এর সাথে রেহান আসিফ আসাদ মতবিনিময় সভা কৃষক ও কৃষি বাঁচলে দেশ বাঁচবে, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় প্রধানমন্ত্রী

রাজশাহীতে নগর জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অ্যাডভোকেসি সভা

  • প্রকাশ সময় সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১৩৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সিরাক বাংলাদেশ এর উদ্যোগে রাজশাহীতে নগর জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং টেকসই নগর উন্নয়নের লক্ষ্যে Urban Climate & Waste Justice Initiative (UCWJI) বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। সোমবার দুপুরে রাজশাহী সিটি কর্পোরেশনের নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
বক্তব্যে রাসিক প্রশাসক বলেন, সিরাক বাংলাদেশ রাজশাহী মহানগরীতে নগর জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে। তাদের এ উদ্যোগকে তিনি স্বাগত জানান। যুবদের সম্পৃক্ত করে এই নগরীর উন্নয়নে কাজ করবে সিরাক বাংলাদেশ এটি সত্যিই প্রশংসার। মাদকমুক্ত যুব সমাজ গড়ে তুলতে ও ক্রীড়ার উন্নয়নে সিটি কর্পোরেশনের উদ্যোগে মহানগরীতে খেলার মাঠ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সিনিয়র সিটিজেনদের জন্য পার্ক নির্মাণ করা হবে। জাপানে জনশক্তি রপ্তানির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে নেয়া হচ্ছে উদ্যোগ। নগরীতে বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে নতুন প্রকল্প গ্রহণ করা হচ্ছে। সিরাক বাংলাদেশ সকল উদ্যেগে পাশে থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব সোহেল রানা। প্রকল্পের কর্মপরিকল্পনা বক্তব্য রাখেন সিরাক-বাংলাদেশ এর নির্বাহী পরিচালক এবং UN Habitat Youth Advisory Board এর উপদেষ্টা এস এম সৈকত। স্বাগত বক্তব্য রাখেন সিরাক বাংলাদেশের উপ-পরিচালক (প্রোগ্রাম) সেলিম মিয়া। আরও বক্তব্য রাখেন রাসিকের নগর পরিকল্পনাবিদ বনি আহসান। প্রকল্পে সার্বিক কার্যক্রম উপস্থাপন করেন সিরাক-বাংলাদেশ এর প্রজেক্ট ম্যানেজার লুৎফা পাঠান।
অনুষ্ঠানে প্রকল্পের বিস্তারিত উপস্থাপনা নগর যুব কাউন্সিল কর্মপরিকল্পনা এর কার্যক্রম ও কাঠামো নিয়ে আলোচনা এবং সমন্বয় ও সহযোগিতা বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়। পরে উন্মুক্ত আলোচনা ও মতবিনিময় পর্বে নগর জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন চ্যালেঞ্জ এবং সম্ভাব্য করণীয় নিয়ে মতামত তুলে ধরা হয়।
সভায় নগরীর বর্জ্য ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও পরিবেশবান্ধব করা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, নাগরিক সম্পৃক্ততা বৃদ্ধি এবং তরুণদের নেতৃত্বে নগর উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়। সভার আলোচনায় নগর যুব কাউন্সিলকে জলবায়ু পরিবর্তন ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং নাগরিক পর্যায়ে ইতিবাচক পরিবর্তন আনার অন্যতম অংশীদার হিসেবে এগিয়ে নেওয়ার বিষয়টি গুরুত্ব পায়। সভায় প্রকল্পের অন্যান্য কর্মকর্তাবৃন্দসহ নগর যুব কাউন্সিলের সদস্য এবং সাংবাদিকগণ অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin