রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীর পবায় নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে উল্টে গেল বালুবোঝাই ট্রাক, আহত ২

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৪৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলার বায়া মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বালুবোঝাই ড্রাম ট্রাক (আইল্যান্ড) উঠে উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে ট্রাকের চালক ও তাঁর সহকারী আহত হয়েছেন। মঙ্গলবার ভোর ৫টা ৪০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় এলাকাবাসী জানান, ভোরের দিকে হঠাৎ বিকট শব্দ শুনে তাঁরা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে দেখেন, একটি বালুবোঝাই ড্রাম ট্রাক উল্টে পড়ে আছে। তাৎক্ষণিকভাবে তাঁরা আহত অবস্থায় ট্রাকের চালক ও সহকারীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
দুর্ঘটনার পর ওই সড়কের একপাশে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ট্রাকটি সড়কদ্বীপের ওপর উঠে যাওয়ার কারণে বিদ্যুতের বেশ কয়েকটি খুঁটি ভেঙে যায়। পরে পুলিশকে খবর দেওয়া হলে, তাঁরা ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহায়তায় ট্রাকের বালু সরিয়ে পুলিশের রেকার দিয়ে গাড়িটি টেনে রাস্তা থেকে উদ্ধার করে।
এ বিষয়ে এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “আমাদের থানার খুব কাছেই বায়া মোড় মহাসড়কে ড্রাম ট্রাকটির সামনের চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে সেটি সড়কদ্বীপে উঠে উল্টে যায়। এ ঘটনায় ট্রাকে থাকা চালক ও সহকারী আহত হয়েছেন।”
তিনি আরও বলেন, “দুর্ঘটনার সময় ওই রাস্তায় গাড়ি চলাচলে কিছুটা বিঘ্ন ঘটেছিল। তবে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে ট্রাকটি রাস্তা থেকে সরিয়ে নিই এবং বর্তমানে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।”

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin