বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জনগণ যাকে চাইবে তাকে নমিনেশন দেয়া হবে, বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা: এমপি মিলন প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী গাছ ও প্রকৃতির ভারসাম্য না থাকলে অস্তিত্ব হুমকিতে পড়বে:এমপি মিলন রাজশাহীতে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানালেন এমপি মিলন হিমাগারে আলু সংরক্ষণে যৌক্তিক ভাড়া নির্ধারণের দাবি, ব্যত্যয় হলে কঠোর হুঁশিয়ারি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর, মোহনপুরে বিভিন্ন রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধনীতে: এমপি মিলন ক্রয়কৃত সম্পত্তির দখল বুঝে পেতে জেলা প্রশাসকের নিকট আবেদন লিয়াকতের পবায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন টুলস ও এপ্লিকেশন ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজশাহীতে বিএসটিআই’র ভ্রাম্যমান আদালত দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা রাজশাহী সদর দলিল লেখক সমিতির পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ফুলেল শুভেচ্ছা

রাজশাহী সদর দলিল লেখক সমিতির পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ফুলেল শুভেচ্ছা

  • প্রকাশ সময় রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ২৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে রাজশাহী সদর দলিল লেখক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ। রোববার বিকেল ৩ টায় রাজশাহী জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে এ ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

এ সময় রাজশাহী সদর দলিল লেখক সমিতির সহ-সভাপতি সাদিয়ার রহমান (ভূটান), সাধারণ সম্পাদক সুমন রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউজ্জামান (সুজন), প্রচার সম্পাদক জাইদুর রহমান (ফাহিম) এবং কার্যনির্বাহী সদস্য টিপু সুলতান ও আসিফ ইকবাল সহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ জেলা পরিষদের প্রশাসক এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাঁর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এ সময় নেতৃবৃন্দ বলেন, জেলা পরিষদের প্রশাসকের নেতৃত্বে রাজশাহীর উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল হবে এমন প্রত্যাশা তাদের। একই সঙ্গে দলিল লেখক সমিতির কার্যক্রমে প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin