নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে রাজশাহীতে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন। মঙ্গলবার সকাল ৮টার দিকে বিমানযোগে রাজশাহীর শাহ্ মখদুম বিমানবন্দরে পৌঁছান প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এ সময় বিমানবন্দরে তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান এমপি মিলন। এ সময়ে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তাঁদের মধ্যে রাজশাহীর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পরে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ রাজশাহী পিটিআই মিলনায়তনে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেন।
এ সময় পবা উপজেলা নির্বাহী অফিসার মো ইবনুল আবেদীন, পবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান, প্রাথমিক শিক্ষা বিভাগের রাজশাহী বিভাগীয় উপপরিচালক (ডিডি) আব্দুস সালাম, জেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল আলম সমাপ্তসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।