বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জনগণ যাকে চাইবে তাকে নমিনেশন দেয়া হবে, বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা: এমপি মিলন প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী গাছ ও প্রকৃতির ভারসাম্য না থাকলে অস্তিত্ব হুমকিতে পড়বে:এমপি মিলন রাজশাহীতে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানালেন এমপি মিলন হিমাগারে আলু সংরক্ষণে যৌক্তিক ভাড়া নির্ধারণের দাবি, ব্যত্যয় হলে কঠোর হুঁশিয়ারি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর, মোহনপুরে বিভিন্ন রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধনীতে: এমপি মিলন ক্রয়কৃত সম্পত্তির দখল বুঝে পেতে জেলা প্রশাসকের নিকট আবেদন লিয়াকতের পবায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন টুলস ও এপ্লিকেশন ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজশাহীতে বিএসটিআই’র ভ্রাম্যমান আদালত দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা রাজশাহী সদর দলিল লেখক সমিতির পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ফুলেল শুভেচ্ছা

গাছ ও প্রকৃতির ভারসাম্য না থাকলে অস্তিত্ব হুমকিতে পড়বে:এমপি মিলন

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৩৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: গাছ ও প্রকৃতির ভারসাম্য রক্ষা না হলে মানুষের অস্তিত্ব হুমকির মুখে পড়বে বলে মন্তব্য করেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সংদািয় স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন। পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি করে গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর যথাযথ পরিচর্যার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। মঙ্গলবার দুপুরে পবা উপজেলার নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ শীর্ষক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এমপি মিলন।

‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এ কর্মসূচির আয়োজন করে। বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে এমপি মিলন বলেন, ‘গাছ ও প্রকৃতির ভারসাম্য না থাকলে আমাদের অস্তিত্ব হুমকির মুখে পড়বে।’ পরিবেশ রক্ষায় প্রতি বছর দেশে পাঁচ কোটি গাছ লাগানোর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয় না। গাছকে সন্তানের মতো পরিচর্যা করে বড় করে তুলতে হবে।

তিনি আরও বলেন, শুধু মেহগনি নয়, পরিবেশের প্রয়োজন বিবেচনায় ঔষধি, ফলদ ও সৌন্দর্যবর্ধক ফুলের গাছও লাগাতে হবে। বিদ্যালয় ও বাড়ির আঙিনাসহ খালি জায়গায় পরিকল্পিতভাবে বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর মাধ্যমে সবুজ পরিবেশ গড়ে তুলতে হবে।

দেশে সুশাসন প্রতিষ্ঠার প্রসঙ্গে এমপি বলেন, ‘বিগত দিনে কী হয়েছে, সেদিকে আমরা আর তাকাব না। অতীতকে স্মরণ করে আমরা সামনের দিকে এগিয়ে যাব।’ দেশে আইনের শাসন প্রতিষ্ঠা, বিচার বিভাগকে স্বাধীন রাখা এবং অতীতের কালাকানুন রোধ করে জনকল্যাণমুখী ও যুগোপযোগী আইন প্রণয়নের ওপর গুরুত্ব দেন তিনি।

শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশে পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, গান-বাজনা ও পরিবেশবান্ধব কর্মকাণ্ডের চর্চা প্রয়োজন। সরকারি নির্দেশনার কথা উল্লেখ করে তিনি বলেন, চতুর্থ শ্রেণি থেকে শিক্ষার্থীদের জন্য খেলাধুলা বাধ্যতামূলক করা হয়েছে।

ভবিষ্যৎ প্রজন্মকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে এমপি মিলন বলেন, পেশায় কেউ জজ, ব্যারিস্টার, চিকিৎসক, প্রকৌশলী কিংবা কৃষক—যাই হোক না কেন, সবার আগে একজন ভালো মানুষ হতে হবে। ধর্মীয় অনুশাসন ও শৃঙ্খলা মেনে চলার মধ্য দিয়ে সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. শামীম আরা চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক ড. আব্দুর রউফ ও পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীন, সহকারী কমিশনার (ভূমি) মেহেদি হাসান, নওহাটা পৌর সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি শেখ মকবুল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট রাকিবুল ইসলাম পিটার। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ামসুউদ্দিন প্রামানিক।

কর্মসূচির উদ্বোধন শেষে এমপি মিলন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন। পরে তিনি ও শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষাবিদ, শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin