বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন প্রধানমন্ত্রীকে ক্যাপ এবং গেঞ্জি উপহার বিএমডিএ এর সাথে রেহান আসিফ আসাদ মতবিনিময় সভা কৃষক ও কৃষি বাঁচলে দেশ বাঁচবে, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় প্রধানমন্ত্রী

অসুস্থ বিএনপি নেতা আকবর আলীর পাশে এমপি মিলন

  • প্রকাশ সময় বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ১৩৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলার দারুশা ইউনিয়নের ধর্মহাটা মধ্যপাড়া গ্রামের অসুস্থ বিএনপি নেতা আকবর আলীকে দেখতে যান রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন। আকবর আলী গত মাসে স্ট্রোক করেছিলেন। মঙ্গলবার দিবাগত রাতে তিনি তার বাড়িতে যান এবং অসুস্থতার খোঁজ খবর নেন। সেইসাথে তাঁর দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেন। আর চিকিৎসার জন্য স্থানীয় নেতাদের তদারকী করার আহ্বান জানান তিনি।

এ সময়ে তিনি আরো বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান চিকিৎসা সেবায় বিশেষ নজর দিয়েছেন। বরাদ্দও দিয়েছেন অনেক। সেইসাথে কোন ব্যক্তি যেন বিনা চিকিৎসায় কষ্ট বা মৃত্যুবরণ না করে সেজন্য তিনি চিকিৎসক ও বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দের নির্দেশনা দেন তিনি। তিনি বলেন, তাঁর নির্বাচনী এলাকার দলীয় বা অন্যদলেরও কোন ব্যক্তি বিনা চিকিৎসায় যেন মৃত্যুবরণ না করে এবং কষ্ট না পায় সেজন্য সর্বাধিক সহযোগিতা করবেন বলে জানান তিনি।

এ সময়ে দারুশা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সিহাব উদ্দিন, সদস্য সচিব মোতাহার আলী ও যুবদল পবা উপজেলা শাখার নির্বাহী সদস্য মাজদার রহমানসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin