রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

জমানো টাকা ফেরত পেলেন রাজশাহী কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশন সদস্যরা

  • প্রকাশ সময় শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৭৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশনের সদস্যদের মাসিক জমাকৃত অর্থের লভ্যাংশ সহ টাকা ফেরত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শনিবার বেলা সাড়ে ১১ টায় অত্র এসোসিয়েশনের আয়োজনে মজিদ মেমোরিয়াল একাডেমী হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশনের সভাপতি গোলাম সারওয়ার স্বপন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ সাদি মোহাম্মদ আলী, এসোসিয়েশন রাজশাহী মহানগরের সিনিয়র সহ-সভাপতি গোলাম কিবরিয়া, সহ-সভাপতি মজিবুর রহমান, যুগ্ম সচিব ইয়াসমিন আরা ও অর্থ সচিব আলমগীর দেওয়ানসহ অত্র এসোসিয়েশনের অন্যান্য সদস্যবৃন্দ এবং এসোসিয়েশন ভুক্ত অন্যান্য সদস্যগণ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, তিলে তিলে তিনি এই এসোসিয়েশন গড়ে তুলেছেন। সেইসাথে সদস্যদের নিকট হতে মাসিকভাবে একটি নির্দিষ্ট টাকা নিয়ে তহবিল গঠন করেছিলেন। এছাড়াও তিনি বিভিন্ন স্থান থেকে অনুদান নিয়ে এসে এই তহবিলের অর্থ বৃদ্ধি করেছিলেন। এই অর্থই সদস্যদের মধ্যে ফেরত প্রদান করা হলো বলে জানান তিনি। বক্তব্য শেষে এসোসিয়েশন ভূক্ত ১২১জন সদস্যর মধ্যে মোট পাঁচ লক্ষ তেতত্রিশ হাজার টাকা প্রদান করা হয় বলে প্রধান অতিথি উল্লেখ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin