রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স

  • প্রকাশ সময় রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার দেখা হয়েছে
an Indian or Asian person laying dead with outstretched hand during COVID-19 or corona virus outbreak

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জজ কোর্টের আইনজীবী খোরশেদ আলম ইন্তেকাল করেছেন(ইন্না——রাজিউন)। তাঁর মৃত্যুতে রোববার বেলা সাড়ে ১১টায় মরহুম খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীর সিনিয়র জেলা জজ এর এজলাসে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা রাজশাহীর সিনিয়র জেলা জজ এ. এইচ. এম মাহমুদুর রহমান। সভায় বিপুল সংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন।
সভায় মরহুম আইনজীবীর কর্মময় জীবনের উপর বিস্তারিত আলোচনা করেন সভাপতি এবং রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশন এর সভাপতি আলহাজ্ব এডভোকেট আবুল কাসেম। মরহুম আইনজীবীর বিদেহী আত্মার শান্তি কামনায় মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন আইনজীবী মাহবুবুর রহমান। পরবর্তীতে দুপুর সাড়ে ১২ টার সময় অত্র বার এসোসিয়েশনের ১নং ভবনের হল ঘরে অত্র বার এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব এডভোকেট আবুল কাসেম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পারভেজ তৌফিক জাহেদী এর পরিচালনায় শোক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় মরহুম আইনজীবীর কর্মময় জীবনের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন অত্র বার এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক এডভোকেট পারভেজ তৌফিক জাহেদী, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট জমসেদ আলী, এডভোকেট রইসুল ইসলাম, এডভোকেট নূর-এ-কামরুজ্জামান ইরান, এডভোকেট মোহাম্মদ হোসেন রমজান, এডভোকেট হাসানুল বান্না সোহাগ ও এডভোকেট মিরাজুল ইসলাম সহ প্রমুখ আইনজীবী।
বক্তাগণ বলেন, মরহুম আইনজীবী একজন সৎ, দক্ষ এবং ভালো মানুষ ছিলেন। সভায় শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। সেইসাথে মরহুম আইনজীবীর বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আইনজীবী সারোয়ার জাহান তুহিন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin