নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা জজ কোর্টের ২নং বার ভবনে বিদ্যুতের তার চুরি হয়ে গেছে। এতে দিনভর ভোগান্তিতে পরেন আইনজীবী ও আইনী সেবাগ্রহিতারা। এ বিষয়ে এডভোকেট বার এসোসিয়শেন রাজশাহীর সাধারণ সম্পাদক এডভোকেট পারভেজ তৌফিক জাহেদী বলেন, এই ভবনে বার এসোসিয়েশনের কার্যালয় রয়েছে। এছাড়াও এই ভবনে শতাধীক আইনজীবী বসেন এবং শত শত লোক এখানে আইনী সেবা নিতে আসেন। কিন্তু বিদ্যুৎ না থাকায় সবাই অনেক ভোগান্তিতে পরেন বলে জানান তিনি।
তিনি বলেন, রাতে পোল থেকে মূল তার কেটে চুরি করে নিয়ে গেছে। অফিস টাইমে এসে দেখেন ভবনে বিদ্যুৎ নাই। এরপর জানতে পারেন পোল থেকে তার কেটে নিয়ে গেছে চোরেরা। কোর্টের মধ্যে চুরি, এটা আসলে মেনে নেয়া যায়না। ভবিষ্যতে যাতে করে এমন ঘটনা আর না ঘটে সেজন্য আইন শৃংখলাবাহিনীর প্রতি আহ্বান জানান তিনি।
এদিকে আইনী সেবা নিতে আসা একাধিক ব্যক্তি বলেন, কোর্টের মধ্যে এমন ঘটনা আসলে মেনে নেয়া যায়না। এমনিতে ভ্যাপসা গরম তারপের বিদ্যুৎ না থাকায় তারাও চরম ভোগান্তি পরেন বলে জানান।