রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট

  • প্রকাশ সময় রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারম্যান ও দেশের নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেশকে সবুজায়ন করতে পাঁচ বছরে পঁচিশ কোটি বৃক্ষরোপনের ঘোষনা দিয়েছেন। তাঁর ঘোষনা অনুযায়ী রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) কাজ করে যাচ্ছে। এআরডিএ পাঁচ বছরের রাজশাহীতে পঁচিশ হাজার বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপন কার্যক্রম হাতে নিয়েছে। এরই ধারাবাহিকতায় রোববার রাজশাহীর কাশিয়াডাঙ্গায় অবস্থিত আরডিএ প্রান্তিক আবাসিক এলাকায় বৃক্ষরোপণ করা হলো বলে উল্লেখ করেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট।

তিনি আরো বলেন, নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে। পরিকল্পিত আবাসিক এলাকায় পর্যাপ্ত সবুজায়ন নিশ্চিত করা হলে একদিকে যেমন পরিবেশ সুন্দর হবে, অন্যদিকে বাসিন্দাদের জন্য স্বাস্থ্যকর ও মনোরম পরিবেশ তৈরি হবে। সেইসাথে নগরীও সবুজে আচ্ছাদিত হবে বলে জানান তিনি। তিনি বলেন, বৃক্ষ হচ্ছে জীবকুলের প্রাণ। কারণ বৃক্ষ নাইট্রোজেন গ্রহন করে আর প্রাণীকুলকে এই পৃথিবীতে বাঁচিয়ে রাখতে অক্সিজেন দিয়ে সাহায্য করে। এজন্য আর নয় অপরিকল্পিত বৃক্ষরোপন। একটি গাছ কাটলে কমপক্ষে দুইটি গাছ লাগানোর উপরে জোর দেন তিনি।

তিনি আরো বলেন, শুধু বৃক্ষরোপন করলেই হবেনা। গাছের যথাযথভাবে পরিচর্যা করার উপরেও তিনি জোর। সেইসাথে শহর কিংবা গ্রামে যেখানে পতিত জমি সেখানে গাছ লাগানোর আহ্বান জানান তিনি। সেইসাথে বাড়ির ছাদেও বৃক্ষরোপনের আহ্বান জানান তিনি। বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং আবাসিক এলাকাকে আরও নান্দনিক ও বসবাস উপযোগী করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এ সময়ে উপস্থিত ছিলেন সাইফি রহমান, শামীম, লাল্টু, বাঁধন, আনারুল, মোহন ও রাতুলসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত নেতৃবৃন্দ বলেন, নগরীর বিভিন্ন এলাকায় পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ ও সবুজায়ন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, একটি পরিকল্পিত আবাসিক এলাকার উন্নয়নের পাশাপাশি পরিবেশবান্ধব পরিবেশ নিশ্চিত করাও জরুরি। নগরায়নের ফলে দিন দিন সবুজের পরিমাণ কমে আসছে। তাই আবাসিক এলাকাসহ নগরের বিভিন্ন স্থানে বেশি করে গাছ লাগানোর মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব বলে তারা উল্লেখ করেন।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin