বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন প্রধানমন্ত্রীকে ক্যাপ এবং গেঞ্জি উপহার বিএমডিএ এর সাথে রেহান আসিফ আসাদ মতবিনিময় সভা কৃষক ও কৃষি বাঁচলে দেশ বাঁচবে, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় প্রধানমন্ত্রী

রামেবি’র উন্নয়ন কাজ পরিদর্শন করলেন সিন্ডিকেট সদস্যগণ

  • প্রকাশ সময় শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উন্নয়ন কাজ পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যগণ। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে রামেবির সদস্যরা রাজশাহী নগরীর সিলিন্দা এলাকায় ৬৭.৭৮ একর জমির ওপর চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেন। এসময় কাজের অগ্রগতি নিয়ে কথা বলেন। সিন্ডিকেটের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজ দ্রুত গতিতে এগিয়ে নেওয়ার বিষয়েও কথা বলেন।
কাজ এগিয়ে নিতে সরকার ও নিজের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন রাজশাহী-৩(পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য, পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রামেবির সিন্ডিকেট সদস্যএডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।

এসময় রাজশাহী- ৫ আসনের সংসদ সদস্য ও রামেবির সিন্ডিকেট সদস্য অধ্যাপক নজরুল ইসলাম তিনিও রামেবির কার্যক্রম দ্রুত এগিয়ে নিতে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দেন। এ সময় সংসদ সদস্যদ্বয় আরো বলেন, এ মেডিকেল বিশ্ববিদ্যালয় শুধু রাজশাহীর নয় এ অঞ্চলের মানুষের চিকিৎসা সেবায় বড় ধরনের ভূমিকা পালন করবে। এসময় প্রধানমন্ত্রীকে রামেবি পরিদর্শনে নিয়ে আসারও আশাবাদ ব্যক্ত করেন তারা।

সিন্ডিকেট সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রামেবির কোষাধ্যক্ষ ও সিন্ডিকেট সদস্য, ডা. জাকির হোসেন খোন্দকার, প্রফেসর ডা. খন্দকার ফয়সল আলম, প্রফেসর ডা. জহিরুল হক, প্রফেসর ডা. আজিজুল হক আজাদ, প্রফেসর ডা. লিয়াকত আলী, প্রফেসর ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম, অধ্যাপক ডা. সাইফুল ইসলাম, ড. মোহাম্মদ সাদিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন রামেবির ভারপ্রাপ্ত রেজিস্টার ও সিন্ডিকেট সভার সদস্য সচিব প্রফেসর ডা. শাহ আলমসহ রামেবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin