বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন প্রধানমন্ত্রীকে ক্যাপ এবং গেঞ্জি উপহার বিএমডিএ এর সাথে রেহান আসিফ আসাদ মতবিনিময় সভা কৃষক ও কৃষি বাঁচলে দেশ বাঁচবে, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় প্রধানমন্ত্রী

রাজশাহী জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

  • প্রকাশ সময় রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। রোববার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, বাঘা-চারঘাট আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ, পুঠিয়া-দুর্গাপুর আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল ও গোদাগাড়ী-তানোর আসনের সংসদ সদস্য অধ্যাপক মজিবুর রহমান, রাজশাহী পুলিশ সুপার মামুন অর রশিদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহী উপ-পরিচালক মোস্তফা কামাল সহ সরকারী বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ। সভার কার্যবিবরণী উপস্থাপন করেন উম্মে কুলসুম শম্পা এডিএম।

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক প্রতিরোধ ও জননিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

সংসদ সদস্যগণ জেলার মাদক নিয়ন্ত্রণে আরও কার্যকর ও জোরালো পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। তাঁরা বলেন, যেসব এলাকায় মাদকের বিস্তার তুলনামূলক বেশি, সেসব এলাকায় নিয়মিত ও ব্যাপকভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করতে হবে। মাদকের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে সমন্বিতভাবে কাজ করার ওপর তাঁরা গুরুত্বারোপ করেন।

তাঁরা আরো বলেন, অন্যায়কারী যেই হোক কেন তার কোন, তার কোন প্রকার ছাড় নেই। আর দলের কেউ পরিচয় দিলে তাকে আগে আটক করে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তাঁরা। তাঁরা বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান মাদকের বিষয়ে জিরো টলারেন্স ঘোষনা করেছেন। এজন্য কোন ছাড় নয় বলে জানান তাঁরা। তাঁরা আরো বলেন, আসছে হিন্দু সম্প্রদায়ের সব থেকে বড় উৎসব দূর্গাপুজা। এই দূর্গোৎসব যেন তারা নির্বিঘ্নে করতে পারে তার ব্যবস্থা নেয়ার জন্য আইন শৃংখলাবাহিনীর প্রতি আহ্বান জানান তারা।

এদিকে সভায় উপস্থিত আইন শৃংখলা বাহিনীর সদস্যরা বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন। এসময়ে তারা বলেন, রাজশাহী মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানানো হয়। একই সঙ্গে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত রাখতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin