বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন প্রধানমন্ত্রীকে ক্যাপ এবং গেঞ্জি উপহার বিএমডিএ এর সাথে রেহান আসিফ আসাদ মতবিনিময় সভা কৃষক ও কৃষি বাঁচলে দেশ বাঁচবে, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় প্রধানমন্ত্রী

রাজশাহীতে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে গণমুখি সেমিনার ও আলোচনা সভা

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ‘প্রতিটি হৃদস্পন্দনই জীবন’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট রাজশাহীতে গণমুখি সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার পূর্বে সকাল ৯টায় বর্ণাঢ্য র‌্যালি এবং ২৯-৩০ সেপ্টেম্বর দুইদিনব্যাপি বিনামূল্যে ইসিজি ও ডায়াবেটিস পরীক্ষাসহ চিকিৎসাসেবা এবং বিনামূল্যে মেডিসিন প্রদান কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। পরিচালক (স্বাস্থ্য), রাজশাহী বিভাগের ডা. হাবিবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সখল কর্মসূচীর উপদ্বোধন করেন তিনি।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে হৃদরোগ বিষয়ে ব্যক্তিগত সচেতনতার উপর গুরুত্বারোপ করেন এবং বলেন ‘চৎবাবহঃরড়হ রং নবঃঃবৎ ঃযবহ পঁৎব’। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ইতোমধ্যে প্রান্তিক জনগোষ্ঠীর হৃদরোগ চিকিৎসাসেবায় সুনাম অর্জন করেছে। আজকের এই আয়োজনের মাধ্যমে নিরব ঘাতক হৃদরোগ প্রতিরোধে করণীয় সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি পাবে বলে উল্লেখ করেন তিনি।

রাজশাহী সিভিল সার্জন এস আই এম রাজিউল করিম বিশেষ অতিথির বক্তব্যে বলেন, প্রতিবছর বিভিন্ন রোগজনিত কারণে মৃত্যুর মধ্যে ৩৪% হৃদরোগ আক্রান্ত রোগী মারা যায়। হৃদরোগে অকাল মৃত্যু থেকে বাঁচা ও রক্ষা পাওয়ার জন্য সচেতনতার বার্তা দেশের সকল স্থানে ছড়িয়ে দিতে হবে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণসহ সকলকে নিয়মতান্ত্রিক জীবন যাপন করতে হবে।

মূখ্য আলোচক হিসেবে ফাউন্ডেশন হাসপাতালের চীফ কনসালটেন্ট ও ডাইরেক্টর (মেডিকেল সার্ভিসেস) প্রফেসর ডা. রইছ উদ্দিন উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, হৃদরোগের বুকে ব্যাথা, গলা ও হাতের দিকে ছড়িয়ে পড়তে পারে। তিনি এই সকল লক্ষণের রোগীকে অতিদ্রুত হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন।

অনুষ্ঠানের শুরুতে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক-১ লিয়াকত আলী স্বাগত বক্তব্য রাখেন। আলোচক হিসেবে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, রাজশাহী পরিচালক (প্রশাসন ও অর্থ) প্রফেসর মহাঃ হবিবুর রহমান তাঁর বক্তব্যে বলেন, এই হাসপাতাল বৃহত্তর রাজশাহী অঞ্চলের হৃদরোগ চিকিৎসাসেবায় ক্রমশই আস্থার জায়গা সৃষ্টি করছে এবং অচিরেই এটি চিকিৎসার কেন্দ্রবিন্দুতে পরিণত হবে। ফাউন্ডেশন দরিদ্র ও অসচ্ছল পরিবারের জন্য বিনামূল্যে অথবা অতিসাশ্রয়ী মূল্যে চিকিৎসাসেবা দেওয়ার জন্য সরকারি নির্দেশনা অনুযায়ী কাজ করছে এবং নিকট ভবিষ্যতে সকল শ্রেণীর মানুষের জন্য আরো সুলভ মূল্যে চিকিৎসাসেবা প্রদানের জন্য ফাউন্ডেশন হাসপাতালটি পরিকল্পনা গ্রহণ করছে যা অচিরেই বাস্তবায়িত হবে। এক্ষেত্রে তিনি সংশ্লিষ্ট সকল মহলের সহযোগিতা কামনা করেন।

এছাড়াও বক্তব্য রাখেন রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মোল্লা ইফতেখার হোসেন এবং হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এ.এস এম সায়েম। সভায় সভাপতিত্ব করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর কার্যনির্বাহী পরিষদ এর সহ সভাপতি-২ হাসেন আলী।

সভাপতি তার বক্তব্যে বলেন, ফাউন্ডেশন হাসপাতাল প্রতিবারের ন্যায় বিশ্ব হার্ট দিবসে হৃদরোগের কারণ ও করণীয় সম্পর্কে লিফলেটের মাধ্যমে গণমানুষের সচেতনতা বৃদ্ধিসহ সতর্ক করার কাজ অব্যাহত রেখেছে এবং হাসপাতালের যাকাত ফান্ড হতে দরিদ্র রোগীদের চিকিৎসাসেবায় সাহায্য করা হচ্ছে।

সভায় কার্যনির্বাহী পরিষদের কোষাধ্যক্ষ মনোয়ার হোসেন (সেলিম), সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর, দপ্তর সম্পাদক আবুল কালাম মাসুদ, প্রচার ও জনসংযোগ সম্পাদক ইমতিয়াজ আহমদ শামসুল হুদা, নির্বাহী সদস্য প্রফেসর ডা. আবু বকর সিদ্দিক, ডা. ওয়াসিম হোসেন, সেলিম রেজা খান, মনিরুল হক, ডা. গাজীউল আলম রুমী, সৈয়দ মাহফুজ-ই-তৌহিদ টুটু, আককাস আলীসহ ফাউন্ডেশনের আজীবন সদস্য, হাসপাতালের সহকারী পরিচালক ডা. তাজমিলুর ইসলাম, চিকিৎসক, নার্স ও কর্মকর্তা/কর্মচারী উপস্থিত ছিলেন। সেমিনার ও আলোচনা সভা সঞ্চালনা করেন নির্বাহী সদস্য এনামুল হক ও ফাউন্ডেশন হাসপাতালের মেডিকেল অফিসার ডা. খাদিজাতুল কুবরা। দুইদিনব্যাপী বিনামূল্যে ইসিজি ও ডায়াবেটিস পরীক্ষাসহ চিকিৎসাসেবা এবং বিনামূল্যে মেডিসিন প্রদান কর্মসূচির ১ম দিনে প্রায় ২৭৭ জন রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin