নিজস্ব প্রতিবেদক: রাজশাহী ডেকোরেটর মালিক সমিতির সাধারণ সভা মঙ্গলবার রাজশাহী মহানগরীর টি-বাঁধ সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতি রাজশাহী শাখার সভাপতি ও রাজশাহী ডেকোরেটর মালিক সমিতির প্রধান উপদেষ্টা গোলাম সারওয়ার স্বপন। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী ডেকোরেটর মালিক সমিতির সভাপতি এন্তাজ আলী।
উপস্থিত ছিলেন রাজশাহী ডেকোরেটর মালিক সমিতির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সহ-সভাপতি নন্দ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর সরকার জেড, সহ-সাধারণ সম্পাদক আবুল বাশার পিন্টু, ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ও সদস্য হাফিজুর রহমান হাফিজ এবং আদনান হোসেন। এছাড়াও সভায় অত্র সমিতির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
সভায় বিগত দিনের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। সেইসাথে পুর্বের কমিটি ভেঙ্গে দিয়ে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এই কমিটির প্রধান উপদেষ্ঠা হলেন গোলাম সারওয়ার স্বপন। নয়া কমিটির সভাপতি হলেন, ইঞ্জিনিয়ার শাকিলুর রহমান শাকিল, সহ-সভাপতি হাফিজুর ইসলাম হাফিজ, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আদনান হোসেন ও অর্থ সম্পাদক লাল মিয়া। আগামী এক মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা দেয়া হয়। এই কমিটির মেয়াদ তিন বছর হবে বলে জানান আয়োজকরা।
প্রধান অতিথি নয়া কমিটিকে এই সমিতিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং ডেকোরেটর শিল্পকে বাঁচিয়ে রাখতে বিভিন্ন ধরনের পরামর্শ দেন।