বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন প্রধানমন্ত্রীকে ক্যাপ এবং গেঞ্জি উপহার বিএমডিএ এর সাথে রেহান আসিফ আসাদ মতবিনিময় সভা কৃষক ও কৃষি বাঁচলে দেশ বাঁচবে, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় প্রধানমন্ত্রী

পবায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মন্দিরে আর্থিক অনুদান বিতরণ

  • প্রকাশ সময় রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৩৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে রাজশাহীর পবা উপজেলায় বিভিন্ন পূজা মণ্ডপের প্রতিনিধি ও সনাতন ধর্মাবলম্বীদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়। রোববার পবা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইবনুর আবেদীন উপস্থিত থেকে মণ্ডপ প্রতিনিধিদের হাতে এই অনুদান তুলে দেন।

অনুষ্ঠানে ইউএনও ইবনুর আবেদীন জানান, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংদীয় স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট শফিকুল হক মিলন এর পক্ষ থেকে পবা উপজেলার ২৩টি পূজা মণ্ডপের প্রত্যেকটিকে ৫ হাজার টাকা করে দুর্গাপূজার উপহার হিসেবে দেওয়া হয়েছে। এই অর্থ হস্তান্তরের জন্য সকল পূজা মণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের উপজেলা পরিষদে আমন্ত্রণ জানিয়ে তাদের হাতে তা আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়।

উপজেলার সার্বিক প্রস্তুতি সম্পর্কে ইউএনও আরও বলেন, বর্তমানে পবার ২৩টি পূজা মণ্ডপের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পূজার পরিবেশ অত্যন্ত সুষ্ঠু ও সুন্দর রয়েছে। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এবারের শারদীয় দুর্গোৎসব উদযাপিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল ইসলামসহ বিভিন্ন পূজামণ্ডপ কমিটির প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এদিকে পবার হুজুরীপাড়া ইউনিয়নের শ্রী শ্রী লক্ষ্মী দূর্গা মন্দির তেঁতুলিয়ার সভাপতি দিলিপ কুমারসহ অন্যান্য সভাপতিরা বলেন, এই পূজায় তাদের অনেক খরচ হয়। পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য এডভোকেট শফিকুল হক মিলন তাদের পূজা করার জন্য যে অর্থ দিয়েছেন তা তাদের কাজে লাগবে। এজন্য তারা সংসদ সদস্যকে ধন্যবাদ জানান।

তারা আরো বলেন, শুধু অর্থই নয়, তারা যেন নির্বিঘ্নে পূজা শেষ করতে পারেন সেজন্য সংসদ সদস্য সকল সহযোগিতার কথা আগে থেকে আইন শৃংখলা বাহিনীসহ ও সংশ্লিষ্ট সকলকে বলেছেন বলে উল্লেখ করেন তারা। সেইসাথে পাশে থাকার জন্য তারা সকলেই সংসদ সদস্য এডভোকেট শফিকুল হক মিলনের দীর্ঘায়্যু কামনা করেন।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin