সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ভূমি মন্ত্রী মিনুর আশু রোগমুক্তি কামনায় ১৮ নং ওয়ার্ডে আলোচনা ও দোয়া মাহফিল ভূমিমন্ত্রী মিনুর রোগমুক্তি কামনায় ধর্মসভা মন্দিরে বিশেষ প্রার্থনা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত তেতাল্লিশ পরিবারের মধ্যে এক কোটি ঊনআশি লাখ টাকার চেক বিতরণ এমপির বিরুদ্ধে আ.লীগকে পুনর্বাসন ও হয়রানীর প্রতিবাদে বিএনপির নেতাকর্মীদেরই সংবাদ সম্মেলন জনগণের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হতে হবে: এমপি মিলন ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া মাহফিল দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি মিলন বাপা ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আঞ্চলিক সেমিনার নভেম্বরে ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় ইনসাব এর দোয়া মাহফিল বাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে: এমপি মিলন

ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া মাহফিল

  • প্রকাশ সময় সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৪২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপির আশু রোগমুক্তি কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সোমবার দুপুরে রাজশাহী ১নং বার ভবনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম রাজশাহী শাখার আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩(পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।

রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশনের সভাপতি সিনিয়র আইনজীবী আবুল কাশেম সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জজ কোর্টের জিপি এডভোকেট মাইনুল আহসান পান্না, রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এডভোকেট পারভেজ তৌফিক জাহেদী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক এডভোকেট জমসেদ আলী, রাজশাহী জেলা জজ আদালতের পিপি এডভোকেট রইসুল ইসলাম, রাজশাহী মহানগর জজ আদালতের পিপি আলহাজ্ব এডভোকেট আলী আশরাফ মাসুম ও নারী ও শিশু আদালতের পিপি এডভোকেট সামসাদ বেগম মিতালাসহ জাতীয়তাবাদী আইন ফোরামের অন্যান্য সদস্য, রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশনের নেতৃবৃন্দ ও অন্যান্য আইনজীবীগণ উপস্থিত ছিলেন।

উপস্থিত প্রধান অতিথি ও অন্যান্য অতিথিগণ মন্ত্রী মিজানুর রহমান মিনুর বর্নাঢ্য রাজনৈতিক জীবনের কর্মকান্ড তুলে ধরে বলে, মিজানুর রহমান মিনু হচ্ছে রাজশাহী মহানগরীর তথা রাজশাহী উন্নয়নের রুপকার। তিনি শুধু রাজশাহীর নেতা নয় এখন তিনি সারাদেশের নেতা। রাজনীতিতে তাঁর মত চৌকশ ব্যক্তির খুব প্রয়োজন। এজন্য তারা সকলেই তাঁর আশুরোগ মুক্তি কামনাসহ দেশবাসীর নিকট দোয়া প্রার্থনা করেন।

বক্তব্য শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকোসহ মৃত্যবরণকারী সকল মুসলিম ও ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দের আশু রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin