রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

দ্রুত স্কুল খুলে দেওয়ার ব্যবস্থা নিতে হবে: প্রধানমন্ত্রী

  • প্রকাশ সময় বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ৪১০ বার দেখা হয়েছে

 

এম.আর.ডেস্ক: বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি স্কুলগুলোও দ্রুত খুলে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার (১৮ আগস্ট) ভার্চুয়াল সচিব-সভায় এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী। রাজধানীর শেরেবাংলা নগরস্থ এনইসি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সচিব-সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন তিনি।

শিক্ষা প্রতিষ্ঠা খোলার নির্দেশনা দিয়ে সচিব-সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া দরকার এবং এ জন্য খুব দ্রুত ব্যবস্থা নিতে হবে। এটা শুধু বিশ্ববিদ্যালয় বলে না, আমাদের স্কুলগুলোও খুলে দিতে হবে।’

তিনি বলেন, ‘এটা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ, ঘরে থাকতে থাকতে বাচ্চাদেরও যথেষ্ট কষ্ট হচ্ছে। সেদিকে আমাদের নজর দেওয়া দরকার।’

স্কুল-বিশ্ববিদ্যালয় খুলে দিতে শিক্ষা মন্ত্রণালয় যথাযথ ব্যবস্থা নিচ্ছে জানিয়ে সরকারপ্রধান বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিচ্ছে। আমি তাদের ধন্যবাদ জানাই।’

সচিব-সভায় স্বল্পোন্নত দেশের (এলডিসি) চ্যালেঞ্জ, ডেল্টা প্ল্যান, সবার জন্য টিকা নিশ্চিতকরণ, খাদ্য নিশ্চিতে গবেষণা, কৃষি ও খাদ্য মন্ত্রণালয়ে সমন্বয় নিয়ে আলোচনা হয়। কৃষি যান্ত্রিকীকরণ নিয়েও সভায় আলোচনা হয়।

প্রেক্ষিত পরিকল্পনা (২০২১-২০৪১) বাস্তবায়নে সচিবদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা পরিস্থিতি ও প্রণোদনা দেওয়ার বিষয়েও সচিব সভায় বিস্তারিত আলোচনা হয়েছে।

 

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin