রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

পবায় বিধিনিষেধ অমান্য করে বিয়ের অনুষ্ঠান করায় ২০হাজার টাকা জরিমানা

  • প্রকাশ সময় রবিবার, ১৩ জুন, ২০২১
  • ৪৯০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সারাদেশব্যাপি চলছে লকডাউন। এছাড়াও রাজশাহী মেট্রোপলিটন এলাকায় চলছে বিশেষ লকডাউন। এই লকডাউন সফল করতে প্রশাসন ও আইনশৃংখলাবাহিনী জীবনের ঝুঁকি নিয়ে সর্বাত্বক কাজ করে চলছে। করোনা থেকে রক্ষা পেতে সকল প্রকার জনসমাগম নিষিদ্ধ এবং সামাজিক দুরত্ব বজায় রেখে মুখে মাস্ক পরে প্রয়োজনে জনগণকে চলাচল করতে বলা হয়েছে। এসব নির্দেশনা ভঙ্গ করে আজ রোববার পবা উপজেলার এয়ারপোর্ট থানাধীন তকিপুর গ্রামে একটি বাড়িতে বিষেয় অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানে সকল প্রকার বিধি নিষেধ অমান্য করে অনুষ্ঠান করা হয় বলে পবা উপজেলা প্রশাসন জানান।
এছাড়াও সেখানে প্রায় দেড় শতাধিক লোকের সমাগম ঘটানো হয়। খবর পেয়ে বিয়ে বাড়িতে যান পবা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ এহসান উদ্দীন। এই অবস্থা দেখে তিনি তাদের সতর্ক করেন এবং বিধি নিষেধ অমান্য করায় কন্যার ভাইকে সংক্রামক আইন-২০১৮ অনুযায়ী বিশ হাজার টাকা (২০,০০০/-) জরিমানা করেন । শুধু তাইনয় সকালে তিনি নওহাটা পৌর এলাকায় চলমান কোচিং সেন্টার বন্ধ করে দেন। তাদের জরিমানা না করলেও মৌখিকভাবে সতর্ক করেন এবং বিষয়টির পুণরাবৃত্তি যেন না হয় তার জন্য নওহাটা পৌর মেয়র হাফিজুর রহমান হাফিজকে দেখভাল এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করার আহ্বান জানান বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ এহসান উদ্দীন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin