সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে সাবেক ভূমি প্রতিমন্ত্রী কবির হোসেনের তৃতীয় মৃত্যুবার্ষিকী ও দোয়া মাহফিল যুবদল নেতা রবির উদ্যোগে রাজশাহীতে শুরু হতে যাচ্ছে ফ্রি অ্যাম্বুলেন্স সেবা কারাগারের দেয়াল পেরিয়ে মৃত সন্তানের মুখ দেখলেন এক বাবা একজন আইনজীবীকে সব বিষয়ে সম্যক ধারণা রাখতে হবে: এমপি মিলন বিনা প্রতিদ্বন্দীতায় বিজয়ী বিএমডিএ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন এর ২১ জন রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” এর শুভ উদ্বোধন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার আব্দুল মালেক এর ইন্তেকাল শ্রমিদের অধিকার আদায়ের লক্ষ্যে ইনসাব এর মহান মে দিবস পালন রাষ্ট্র গঠনে শ্রমিকদের ভূমিকা অপরিসীম: এমপি মিলন দেশের বিশ কোটি জনগণের ৪০ কোটি হাতকে জনসম্পদে পরিণত করতে হবে: এমপি মিলন

রাজশাহী মহানগরীতে নামিদামি ব্র্যান্ডের নকল মোবাইল ফোন উদ্ধার: আটক ১

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ৩১৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবদেক: রাজশাহী মহানগরীতে বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের মোবাইল ফোন কোম্পানীর ১৫ টি নকল মোবাইল ফোনসহ একজনকে আটক করেছে আরএমপি ডিবি পুলিশ। গ্রেফতারকৃত হলো রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার ফিরোজাবাদ সপুরার মৃত আবু তাহেরের ছেলে শহিদুল ইসলাম (৩৩)।
রাজশাহী মহানগর এলাকাকে মাদক, চোরাচালান ও ভেজালপণ্য মুক্ত করার লক্ষ্যে রাজশাহী মহানগর পুলিশের পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক নির্দেশে কাজ করে যাচ্ছে আরএমপি।
এরই ধারাবাহিকতায় বুধবার ১৮ আগষ্ট ২০২১ রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার, আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক আশিক ইকবাল ও তার টিম মহানগর এলাকায় বিশেষ অভিযান ডিউটি করছিলো। ডিবি পুলিশের ঐ টিম বেলা প্রায় সোয়া ৩ টায় গোপন সোর্সের দেয়া তথ্যমতে বোয়ালিয়া থানার মিয়াপাড়া সাহেব বাজার শাখার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কর্মচারী আসামী শহিদুল ইসলামকে আটক করে। এসময় তার কাছ থেকে ১,২০,০০০ টাকা মূল্যের বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের ১৫ টি নকল মোবাইল ফোন উদ্ধার হয়।
গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে জানায়, তার অপর সহযোগী আসামী রাজিবের সহায়তায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসে চাকুরীর অন্তরালে বিভিন্ন ব্যক্তিদের নিকট নামিদামি ব্র্যান্ডের মোবাইল ফোন প্রতারণামূলক ভাবে বিক্রি করে থাকে। পলাতক আসামীকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin