রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

  • প্রকাশ সময় শুক্রবার, ২০ আগস্ট, ২০২১
  • ৩৭০ বার দেখা হয়েছে

সামাজিক অপরাধে নারীদের ব্যবহার কারীদের বিচারের দাবীতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক: সাম্প্রদায়িকতা, সামাজিক অবক্ষয় ও অনাচার সৃষ্টিতে নারীদের ব্যবহার করার ভয়ঙ্কর নিষ্ঠুরতার সঙ্গে সম্পৃক্তদের চিহ্নিত করে বিচারের দাবীতে রাজশাহীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২০ আগষ্ট) সকাল সাড়ে ১০ টায় রাজশাহী নগরীর আলুপট্টিতে জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট কার্যালয়ে আই.ইডি’র সহযোগিতায় ও জনউদ্যোগ রাজশাহীর আয়োজনে সভায় সভাপতিত্ব করেন জনউদ্যোগ রাজশাহীর আহবায়ক সাংবাদিক-কলামিস্ট বীর মুক্তিযোদ্ধা প্রশান্ত কুমার সাহা। সভা সঞ্চালনা করেন জনউদ্যোগ রাজশাহীর সদস্য সচিব অধ্যক্ষ জুলফিকার আহমেদ গোলাপ।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা কমান্ডার্স ফোরাম রাজশাহী মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী বরজাহান, আদিবাসি নেতা আন্দ্রিয়াস বিশ্বাস, নারী নেত্রী সেলিনা বানু, আদিবাসী নেত্রী সুলতা মন্ডল, সংস্কৃতি কর্মী রণজিৎ কুমার দাস, তরুণ ধর, শিউলি মার্ডি, সমাজকর্মী সুবোধ কবিরাজ, জীবন কুমার ঘোষ, যুবনেতা জয় ক্রিস্টোফার বিশ্বাস, আনিয়েল সরেন, লিমা রবিদাস, অনিক, ভূপেন, লাবনী, সাংবাদিক শাহিনুর রহমান সোনা ও শরিফুল ইসলাম তোতা।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, আমরা যেমন পরীমনি’দের অসামাজিকতা ও অপরাধের বিষয়গুলোর বিরুদ্ধে, ঠিক তেমনি এইসব পরীমনিদের সৃষ্টির নেপথ্য কারিগর ও আশ্রয় প্রশ্রয়দান কারিদেরও বিরুদ্ধে। দেশের প্রচলিত আইনের মাধ্যমে পরীমনিদের সঠিক বিচার ও তাদের নাগরিক অধিকারও নিশ্চিত করার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। সেইসাথে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে এরকম হাজারো ঘটনার আশ্রয়-প্রশ্রয় দাতা ও পেছনের কারিগর, যারা নারীদের ব্যবহার করে ভয়ঙ্কর নিষ্ঠুর কাজের সঙ্গে জড়িত, তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার জোরালো দাবী জানান উপস্থিত নেতৃবৃন্দ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin