রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

মরহুম রেজাউন নবী দুদু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠিত

  • প্রকাশ সময় শুক্রবার, ২০ আগস্ট, ২০২১
  • ৪৮৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পাঠনাপাড়া যুব সংঘের আয়োজনে রাজশাহী মহানগরীর ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মরহুম রেজাউন নবী দুদুর স্মরণে আজ শুক্রবার ফুটবল টুর্নামেন্ট-২০২১ এর ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

ববিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্যানেল মেয়র-১ ও ১২ নং ওয়ার্ড কাউন্সিলর এবং ৯নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু ও জোন-৪ কাউন্সিলর শিরিন আরা খাতুন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ২২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টেকন, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুর ইসলাম তুষার, ইঞ্জিনিয়ারিং এডভাইজার আশরাফুল হক, মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি ও বোয়ালিয়া থানা (পশ্চিম) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতনসহ অন্যান্য নেতৃবৃন্দ ও আয়োজক সদস্যগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ফাইনাল খেলায় মুখোমুখী হয় পাঠানপাড়া টাইটানস ও পাঠানপাড়া এলাইটস। খেলার নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হয়। এরপর ট্রাইবেকারেও দুই দলই ৬টি করে সমান সংখ্যক গোল দেন। এরপর ট্রসে জিতে চ্যাম্পিয়ন হয় পাঠানপাড়া এলাইটস।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin