বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন প্রধানমন্ত্রীকে ক্যাপ এবং গেঞ্জি উপহার বিএমডিএ এর সাথে রেহান আসিফ আসাদ মতবিনিময় সভা কৃষক ও কৃষি বাঁচলে দেশ বাঁচবে, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় প্রধানমন্ত্রী

রাজশাহীতে কেপিইউএস’র উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ৫৬৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক:রাজশাহীতে বেসরকারী উন্নয়ন সংস্থা, কল্পনা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা (কেপিইউএস) এর উদ্যোগে দরিদ্র প্রতিবন্ধী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। গতকাল বিকেল ৫.২০টায় লক্ষীপুর ভাটাপাড়া কামাল খাঁ মোড় এলাকার নিজ সংস্থার কার্যালয়ে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এর সহযোগীতায় এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলার নুরুজ্জামান টুকু। বিশেষ অতিথি সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর আয়েশা খাতুন নাদিরা, মার্কেন্টাইল ব্যাংক রাজশাহী ব্রাঞ্চের ভাইস প্রেসিডেন্ট, হেড অফ দ্যা ব্রাঞ্চ আব্দুল মাতিন ও নয়া ভাইস প্রেসিডেন্ট, হেড অফ দ্যা ব্রাঞ্চ, মার্কেন্টাইল ব্যাংক রাজশাহীর আলতামাস আল মাসুদ জামালীসহ অন্যান্য সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কল্পনা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি সোহেল রানা ও সভাপতিত্ব করেন সংস্থার সাধারণ সম্পাদক সালমান আরিফ। এছাড়াও উপস্থিত ছিলেন সংস্থার সহ-সাধারণ সম্পাদক রতন আলী ও সেচ্ছাসেবকসহ আরো অনেকে ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin