রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীতে বিদ্রোহী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত

  • প্রকাশ সময় রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ৫৭৭ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে আজ রোববার বিকেল ৩ টায় রাজশাহী কেশরহাটে অবস্থিত সংস্থার প্রশিক্ষণ কেন্দ্রে বিদ্রোহী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোহসিন আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রাজশাহী গভঃমেন্ট মডেল স্কুল এন্ড কলেজের সহযোগী অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান। আমন্ত্রিত অতিথি হিসেবে অত্র এলাকার কবি, সাহিত্যিক, লেখক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার কার্যনির্বাহী কমিটির কোষাধ্যক্ষ আলী নেওয়াজ।

আলেচনা সভায় বক্তারা বলেন, নজরুল ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম অগ্রণী বাঙ্গালী কবি, ঔপন্যাসিক, নাট্যকার, সংগীতঙ্গ, দার্শনিক। তিনি বাংলা সাহিত্য, সমাজ ও সংস্কৃতির ক্ষেত্রে অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হিসেবে উল্লেখযোগ্য। তার কবিতার মূল বিষয়বস্তু ছিল মানুষের উপর মানুষের অত্যাচার এবং সামাজিক অনাচার এবং শোষনের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ। আলোচনা শেষে তার বিদেহী আত্নার মাগফেরাত কামনা করা হয় এবং সবশেষে নজরুল সংগীতের মাধ্যমে সাংস্কৃতিক কার্যক্রম পরিচালিত হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin