বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন প্রধানমন্ত্রীকে ক্যাপ এবং গেঞ্জি উপহার বিএমডিএ এর সাথে রেহান আসিফ আসাদ মতবিনিময় সভা কৃষক ও কৃষি বাঁচলে দেশ বাঁচবে, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় প্রধানমন্ত্রী

রাবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

  • প্রকাশ সময় রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ৪৮৫ বার দেখা হয়েছে

রাবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল
রাবি প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে আজ রোববার (২৯আগস্ট ) বিকেল ৩টায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান রনিসহ আটককৃত সকল ছাত্রনেতাদের নিঃশর্ত মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ মিছিল করেন নেতৃবৃন্দ।

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহবায়ক সুলতান আহমেদ রাহী এবং সদস্য সচিব শামসুদ্দিন চৌধুরী সানিনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের ২নং কাজলা গেট থেকে মিছিলটি শুরু হয়ে অক্ট্রয় মোড়ে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহবায়ক সর্দার জহুরুল, মেহেদি হাসান, আহসান হাবিব, মাহমুদুল মিঠু, আব্দুল লতিব সম্রাট ও মারুফ হোসেন।
আরো উপস্থিত ছিলেন আহবায়ক কমিটির সদস্য ফারুক হোসেন, আবির হাসান হিমেল, নাফিউল ইসলাম জীবন, সৌমেন রয়, তাকবীর আহমেদ ইমন, আবু জুয়েল, রাসেল রানা, আল আমিন সহ বিভিন্ন হল ও অনুষদের ছাত্র নেতৃবৃন্দ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin