রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

পরীমনির মামলায় ব্যবসায়ী নাসিরসহ গ্রেপ্তার তিন

  • প্রকাশ সময় সোমবার, ১৪ জুন, ২০২১
  • ৫৮২ বার দেখা হয়েছে

বিনোদন ডেস্ক: চিত্রনায়িকা পরীমনিকে শারীরিকভাবে নির্যাতন, ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলায় প্রধান আসামি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে রাজধানীর উত্তরা থেকে তাদের গ্রেপ্তার হয় জানিয়েছেন পুলিশের এক দায়িত্বশীল কর্মকর্তা। এর আগে সোমবার সকালে অভিনেত্রী নিজে বাদী হয়ে সাভার থানায় ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগ এনে নাসির উদ্দিন মাহমুদসহ ছয়জনের নামে মামলা করেন।
জানা গেছে, নাসির উদ্দিন মাহমুদ (নাসির ইউ মাহমুদ নামেও পরিচিত) বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রির (বিএসিআই) সাবেক নির্বাহী পরিষদের সদস্য। তিনি ২০১৫, ২০১৬ এবং ২০১৭ সালের উত্তরা ক্লাবের নির্বাচিত সভাপতি, লায়ন ক্লাবের ঢাকা জোনের চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হলের সাধারণ সম্পাদক ছিলেন।
রোববার রাতে ফেসবুকে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে পোস্ট দেয়ার পর রাতেই নিজ বাসায় সংবাদ সম্মেলন করেন পরীমনি। তিনি জানান, ৯ জুন (বুধবারে) রাতে ঢাকা বোট ক্লাবে তাকে ধর্ষণ ও হত্যা চেষ্টা করা হয়। তিনি অভিযোগ করে বলেন, ‘বুধবার রাতে উত্তরার বোট ক্লাবে ঘটনাটি ঘটে। নাসির উদ্দিন নামে একজন তাকে নেশাজাতীয় কিছু খাইয়ে এ ঘটনা ঘটাতে চেয়েছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin